Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ২৬ অক্টোবর ২০২৫

বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম, ৩০ অক্টোবর থেকে কার্যকর

বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম, ৩০ অক্টোবর থেকে কার্যকর
ছবি: সংগৃহীত

নিজের নামে ১০টির বেশি মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ অক্টোবরের মধ্যে ১০টির বেশি নিবন্ধিত সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার করতে হবে। নির্ধারিত সময়ের পর বিটিআরসি নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।

রোববার বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় বলা হয়েছে, একজন ব্যক্তি নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম রাখতে পারবেন। তাই যাদের নামে ১০টির বেশি সিম রয়েছে, তারা পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের আবেদন করতে পারবেন।

বিটিআরসি জানায়, নিজ এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা *১৬০০১# নম্বরে ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে সহজেই তথ্য জানতে পারবেন।

কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে গ্রাহকরা যদি নিজেরা অতিরিক্ত সিম বাতিল না করেন, তাহলে দৈবচয়নের ভিত্তিতে বিটিআরসি নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো বাতিল করবে।

উল্লেখ্য, সিম নিবন্ধন ও ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে এবং অবৈধ কার্যক্রম রোধের লক্ষ্যে বিটিআরসি গত কয়েক বছর ধরে এনআইডি–ভিত্তিক সিম ব্যবস্থাপনা চালু করেছে। এখন পর্যন্ত দেশে পাঁচটি অপারেটরের অধীনে সক্রিয় মোবাইল সংযোগের সংখ্যা ১৯ কোটির বেশি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা