Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪০, ২৯ অক্টোবর ২০২৫

আহত নন, আন্দোলনে জড়িতও নন

বাতিল ১২৮ জুলাই যোদ্ধার গেজেট

দ্বৈত তালিকা ও অসত্য তথ্যের অভিযোগে পদক্ষেপ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

বাতিল ১২৮ জুলাই যোদ্ধার গেজেট
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম ওঠানো ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৯ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাচাই-বাছাই প্রক্রিয়ায় দেখা গেছে—কিছু নাম তালিকাভুক্ত হয়েছে আহত না হয়েও, আবার কিছু নাম রয়েছে একাধিক গেজেটে। জেলা কমিটিগুলোর সুপারিশের ভিত্তিতে এসব অনিয়ম শনাক্ত করে গেজেট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বাতিল হওয়া ১২৮ জনের মধ্যে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেটের ২৭ জন, চট্টগ্রামের ৩৯ জন, খুলনার ৯ জন, রংপুরের ৩ জন, ঢাকার ১৪ জন, রাজশাহীর ১৩ জন এবং বরিশালের ২ জন রয়েছেন। এর মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিলো, আর ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না বলে প্রমাণ মেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা প্রতারণার মাধ্যমে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত করেছেন এবং যারা এ কাজে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে বেআইনিভাবে সরকারি অর্থ গ্রহণকারীদের বিরুদ্ধেও অর্থ আত্মসাতের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রণালয় জানায়, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত আহতদের তালিকা সঠিকভাবে সংরক্ষণ ও যাচাইয়ের কাজ অব্যাহত রয়েছে, যাতে ভবিষ্যতে কেউ ভুয়া তথ্য দিয়ে সুবিধাভোগী হতে না পারেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ওই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সরকার আন্দোলনে আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে সম্প্রতি যাচাইয়ে দেখা যায়, অনেকেই ওই আন্দোলনে সরাসরি অংশ না নিয়েও ভাতা ও সুবিধা পেতে তালিকায় নাম তুলেছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮