Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ৮ ডিসেম্বর ২০২৫

১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড, হতে পারে তফসিল ঘোষণাও

১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড, হতে পারে তফসিল ঘোষণাও
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রস্তুতি চলছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর রেকর্ড করা হবে—এ নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে ইতোমধ্যে নির্দেশ পাঠিয়েছে ইসি।

সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, বিটিভি ও বেতারকে চিঠি পাঠানো হয়েছে। ১০ ডিসেম্বর নির্বাচন ভবনেই সিইসির ভাষণ রেকর্ড করা হবে। ওই দিন অথবা পরদিন ১১ ডিসেম্বর ভাষণটি প্রচার করা হতে পারে।

ইসি সূত্র বলছে, সিইসির এ ভাষণই এবারের নির্বাচনী তফসিল ঘোষণার প্রধান মাধ্যম হতে পারে।

পূর্ববর্তী জাতীয় নির্বাচনগুলোতে সিইসির ভাষণ সরাসরি প্রচার করে তফসিল ঘোষণা করা হলেও এবার রেকর্ড করা ভাষণ প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসি কর্মকর্তাদের মতে, নির্বাচনী তফসিল ঘোষণার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ১০ ডিসেম্বর সিইসি ও অন্যান্য কমিশনাররা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পরই তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু হয়।

এ কারণে ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে একই দিন রাতে বা পরদিন ১১ ডিসেম্বর সকালে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারিত হতে পারে—সে সঙ্গে ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ