Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ১০ ডিসেম্বর ২০২৫

রেকর্ড করা ভাষণে ঘোষণা দেবেন সিইসি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বুধবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ড শেষে অন্যান্য কমিশনারদের নিয়ে সিইসির কক্ষে একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনারের রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট—উভয়েরই কার্যক্রম শুরু হবে এ ঘোষণার পর থেকেই।

সম্প্রতি হাইকোর্ট ও আপিল বিভাগের আসনসংক্রান্ত রায়ের প্রেক্ষাপটে তফসিল ঘোষণা কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আদালতের পূর্ণাঙ্গ রায় এখনও কমিশনের হাতে আসেনি। তাই আপাতত গেজেটভুক্ত ৩০০ সংসদীয় আসন অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে। রায় হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন প্রয়োজনীয় পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ—তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা এখন সম্পন্ন। আগামীকাল সন্ধ্যা থেকেই নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনকে আরও উদ্দীপ্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ