Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২২, ১০ ডিসেম্বর ২০২৫

দশম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

দশম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা
প্রতীকি ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর এসেছে। দীর্ঘদিনের দাবি মেনে দেশের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষককে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার উপসচিব জি এম সরফরাজের সই করা চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠি অনুযায়ী, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন–সংক্রান্ত সচিব কমিটির (২০২৫–২৬ অর্থবছরের) অষ্টম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, রিট পিটিশন নং ৩২১৪/২০১৮ অনুসারে আগে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১ থেকে ১০ম গ্রেডে উন্নীত করে সরকারি আদেশ জারি হয়েছিলো। সে ধারাবাহিকতায় বাকি ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেলও একইভাবে উন্নীত করার প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে সম্মতি দেয়। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগও এ প্রস্তাবে সায় দেয়। পরে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ আনুষ্ঠানিকভাবে ওই সব পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করে।

তবে সুপারিশে একটি শর্ত যুক্ত করা হয়েছে—যেখানে বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাদি প্রয়োজনে মানতে হবে এবং প্রয়োজনীয় অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

প্রাথমিক শিক্ষার মূল দায়িত্বে থাকা প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পর এমন সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা খাতে বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ