Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ১ জানুয়ারি ২০২৬

স্বাগত ২০২৬

নিষেধাজ্ঞার মধ্যেই আলোর ঝলকানিতে নতুন বছরকে আলিঙ্গন

নিষেধাজ্ঞার মধ্যেই আলোর ঝলকানিতে নতুন বছরকে আলিঙ্গন
ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ, প্রাণঘাতী ভূমিকম্প, শহীদ ওসমান হাদির খুন, তারেক রহমানের দেশে ফেরা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুসহ ঘটনাবহুল এক সময় পেরিয়ে শুরু হলো আরেকটি নতুন বছর। নানা উত্তাপ ও অস্থিরতার স্মৃতি নিয়ে খ্রিষ্টীয় ২০২৬ সালকে স্বাগত জানালো দেশ।

বুধবার রাত ১২টা বাজতে না বাজতেই ঢাকার আকাশে ভেসে ওঠে রঙিন আলোর ঝলকানি। ঘড়ির কাঁটা মধ্যরাত ছোঁয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় আতশবাজির আলো, ফানুস ও গ্যাস বেলুনের উড়াল। নতুন বছরের আগমনী উচ্ছ্বাসে অনেকেই ঘরবন্দি না থেকে বেরিয়ে আসেন ছাদ, বারান্দা ও খোলা জায়গায়।

এবার নতুন বছর এসেছে এক ভিন্ন বাস্তবতায়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে তখন চলছিলো তিন দিনের রাষ্ট্রীয় শোক। এ শোকাবহ পরিস্থিতিতে খ্রিষ্টীয় নতুন বছর উদযাপনকে ঘিরে নানা বিধিনিষেধের কথা আগেই জানিয়েছিলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপির জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি কিংবা শোভাযাত্রা আয়োজন না করার নির্দেশনাও দেয়া হয়।

তবে শোকের আবহ ও এসব কড়াকড়ির মধ্যেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় রঙিন আলোর ঝলকানি। কোথাও কোথাও ফানুস ও গ্যাস বেলুন উড়তে দেখা যায়, যা রাষ্ট্রীয় শোককালীন নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষার দৃশ্য হিসেবেই প্রতীয়মান হয়।

নিরাপত্তার দিক থেকেও ছিলো বাড়তি সতর্কতা। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশপথে জোরদার নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। বুধবার সন্ধ্যা থেকেই এসব পথে কঠোর নজরদারি বসানো হয় এবং রাতের বেলায় বাইরের কোনও ব্যক্তি বা যানবাহনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হয়নি।

সব মিলিয়ে শোক, বিধিনিষেধ ও নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও আলো-আতশবাজির ঝলকানিতে রাজধানীতে শুরু হয় ২০২৬ সালের পথচলা। একদিকে গভীর শোক, অন্যদিকে নতুন বছরের প্রত্যাশা—এ দ্বৈত অনুভূতির মধ্য দিয়েই নতুন বছরে পা রাখে ঢাকা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ