প্রতীক বরাদ্দ শেষ, আজ থেকেই সারা দেশে ভোটের উত্তাপ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার প্রতীক বরাদ্দ শেষ হওয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নামছেন। এর ফলে সারা দেশেই শুরু হচ্ছে ভোটের উত্তাপ, জমে উঠছে নির্বাচনের মাঠ।
জেলা প্রতিনিধিদের তথ্যমতে, প্রতীক বরাদ্দের পর বিভিন্ন আসনে প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রস্তুতি জোরদার করছেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপি, স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা চোখে পড়ছে।
বগুড়া জেলার বিভিন্ন আসনে বিএনপিসহ একাধিক দলের প্রার্থীরা প্রতীক পেয়েছেন। বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমান ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া আবু নুমান মো. মামুনুর রশিদ হাতপাখা, মো. আবিদুর রহমান দাঁড়িপাল্লা। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম ধানের শীষ, মো. জুলফিকার আলী উদীয়মান সূর্য, মো. শাহাবুদ্দিন দাঁড়িপাল্লা। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান দাঁড়িপাল্লা, মাহমুদুর রহমান মান্না কেটলি, মীর শাহে আলম ধানের শীষ।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে নূর মোহাম্মদ দাঁড়িপাল্লা, মো. আবদুল মহিত তালুকদার ধানের শীষ, মো. শাহিনুল ইসলাম লাঙ্গল। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মো. মোশারফ হোসেন ধানের শীষ, মো. মোস্তফা ফয়সাল দাঁড়িপাল্লা, শাহীন মোস্তফা কামাল লাঙ্গল। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ, মো. দবিবুর রহমান দাঁড়িপাল্লা। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোরশেদ মিলটন ধানের শীষ, মো. গোলাম রব্বানী দাঁড়িপাল্লা।
ঝিনাইদহ-১ আসনে মো. আসাদুজ্জামান ধানের শীষ, মনিকা আলম নাঙ্গল, আবু সালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা, সাইদুল এনাম পল্লব মিয়া কাঁচি প্রতীক বরাদ্দ পেয়েছেন। ঝিনাইদহ-২ আসনে মো. আব্দুল মজিদ ধানের শীষ, মো. আসসাদুল ইসলাম মই, আলী আজম মো. আবু বক্কর দাঁড়িপাল্লা, এইচএম মমতাজুল রহমান হাতপাখা সাওগাতুল ইসলাম নাঙ্গল। ঝিনাইদহ-৩ আসনে মো. মেহেদী হাসান ধানের শীষ, মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা, মো. সুমন কবির ট্রাক। ঝিনাইদহ-৪ আসনে মো. রাশেদ খান ধানের শীষ, মো. আবু তালিব দাঁড়িপাল্লা, স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম ফিরোজ কাপপিরিচ, ইমদাদুল ইমলাম বাচ্চু নাঙ্গল।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জহির উদ্দিন স্বপন ধানের শীষ, ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান ফুটবল, কামরুল ইসলাম খান দাঁড়িপাল্লা। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু ধানের শীষ, মাস্টার আবদুল মান্নান দাঁড়িপাল্লা, মোহাম্মাদ নেছার উদ্দিন হাতপাখা। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জয়নুল আবেদীন ধানের শীষ, গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল, মুহাম্মদ সিরাজুল ইসলাম হাতপাখা, আসাদুজ্জামান ফুয়াদকে ঈগল। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে রাজিব আহসান ধানের শীষ, আবদুল জব্বার দাঁড়িপাল্লা, সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের হাতপাখা। বরিশাল-৫ (সদর) আসনে মজিবর রহমান সরওয়ার ধানের শীষ, মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা, ডা. মনীষা চক্রবর্তী মই। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আবুল হোসেন খান ধানের শীষ, মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা, মাহামুদুন্নবী তালুকদার দাঁড়িপাল্লা।
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মুস্তাফিজুর রহমান ধানের শীষ, হোসেন মোল্লা দাঁড়িপাল্লা। নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ ধানের শীষ, মো. ইলিয়াছ মোল্লা দাঁড়িপাল্লা। নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ, ইকবাল হোসেন ভূঁইয়া দাঁড়িপাল্লা, গোলাম মসীহ্ হাতপাখা। নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী খেজুর গাছ, মোহাম্মদ আলী হাতি, আব্দুল্লাহ আল আমিন শাপলা কলিম, সালাউদ্দিন খোকা মোল্লা লাঙ্গল। নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম ধানের শীষ, সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী চেয়ার, মুফতি মাছুম বিল্লাহ হাতপাখা, এবিএম সিরাজুল মামুন দেয়ালঘড়ি।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে ড. আ ন ম এহসানুল হক মিলন ধানের শীষ, আবু নছর মো. মকবুল আহমেদ দাঁড়িপাল্লা, এনায়েত হোসেন ট্রাক। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে মুফতি মানসুর আহমেদ সাকী হাতপাখা, ড. মো. জালাল উদ্দিন ধানের শীষ। চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ, শাহাজাহান মিয়া দাঁড়িপাল্লা। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) মো. হারুনর রশীদ ধানের শীষ। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক ধানের শীষ, মোহাম্মদ আলী পাটওয়ারী হাতপাখা, মির্জা গিয়াস উদ্দিন লাঙ্গল। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মুশফিকুর রহমান ধানের শীষ। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মো. জসিম উদ্দিন ধানের শীষ, ডক্টর মুহাম্মদ মোবারক হোসেন দাঁড়িপাল্লা, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া ঈগল।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আবু সাঈদ চাঁদ ধানের শীষ, অধ্যক্ষ নাজমুল হক দাঁড়িপাল্লা, ইকবাল হোসেন লাঙ্গল। চুয়াডাঙ্গা-১ আসনে শরীফুজ্জামান ধানের শীষ, মাসুদ পারভেজ রাসেল দাঁড়িপাল্লা। চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবু ধানের শীষ, রুহুল আমীন দাঁড়িপাল্লা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জোনায়েদ সাকি মাথাল। ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা) আসনে মুন্সি রফিকুল আলম ধানের শীষ, এসএম কামাল উদ্দিন দাঁড়িপাল্লা, মোতাহের হোসেন চৌধুরী লাঙ্গল।
ফেনী-২ আসনে জয়নাল আবেদিন ধানের শীষ, মো. মজিবুর রহমান ভূঞা ঈগল। ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু ধানের শীষ, মোহাম্মদ ফখরুদ্দিন দাঁড়িপাল্লা, মো. আবু সুফিয়ান লাঙ্গঁল। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মো. নুরুল আমিন দাঁড়িপাল্লা, আহম্মদ কবির করিম ফুটবল, রবিউল ইসলাম তানজিন ট্রাক।
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে সাইফুর রহমান রানা ধানের শীষ, আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা, মোস্তাফিজুর রহমান লাঙ্গল। কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি) আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ, পনির উদ্দিন আহমেদ লাঙ্গল, ড. আতিকুর রহমান মুজাহিদ শাপলাকলি। কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী তাসভীর-উল ইসলাম ধানের শীষ, মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা, আব্দুস সোবহান লাঙ্গল। কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে আজিজুর রহমান ধানের শীষ, মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা, কেএম ফজলুল হক মণ্ডল লাঙ্গল। খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনে আবদুল ওয়াদুদ ভূঁইয়া ধানের শীষ, মো. এয়াকুব আলী দাঁড়িপাল্লা।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ড. রেজা কিবরিয়া ধানের শীষ, শেখ সুজাত মিয়া ঘোড়া, মাওলানা সিরাজুল ইসলাম রিকশা। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ধানের শীষ, আব্দুল বাছিত আজাদ দেয়াল ঘড়ি, আব্দুল মোক্তাদির চৌধুরী লাঙ্গল। হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে জি কে গউছ ধানের শীষ, কাজী মহসিন আহমেদ দাঁড়িপাল্লা, আব্দুল মুমিন চৌধুরী লাঙ্গল। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে সৈয়দ মো. ফয়সল ধানের শীষ, মিজানুর রহমান চৌধুরী ঘোড়া, মো. গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি, আহমদ আব্দুল কাদের দেয়াল ঘড়ি। ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে দীপেন দেওয়ান ধানের শীষ, অশোক তালুকদার লাঙ্গল, পহেল চাকমা ফুটবল, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দীক রিকশা।
চুয়াডাঙ্গা-১ আসনে শরিফুজ্জামান শরীফ ধানের শীষ, মাসুদ পারভেজ রাসেল দাঁড়িপাল্লা। চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবু ধানের শীষ, মো. রুহুল আমিন দাঁড়িপাল্লা। চাঁদপুর-২ আসনে ড. মো. জালাল উদ্দিন ধানের শীষ, এমরান হোসেন মিয়া লাঙ্গল, বিল্লাল হোসেন মিয়াজি। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোতাহার হোসেন তালুকদার ধানের শীষ, মুফতি মুহাম্মদুল্লাহ রিকশা।
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ধানের শীষ, আব্দুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা, ছরওয়ার আলম কুতুবী হাতপাখা। কক্সবাজার-২ আসনে এএইচএম হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ, জিয়াউল হক হাতপাখা। কক্সবাজার-৩ আসনে লুৎফুর রহমান কাজল ধানের শীষ, শহীদুল আলম বাহাদুর দাঁড়িপাল্লা, আমিরুল ইসলাম হাতপাখা। যশোর-১ আসনে মুহাম্মদ আজিজুর রহমান দাঁড়িপাল্লা, জাহাঙ্গীর আলম চঞ্চল লাঙ্গল, নুরুজ্জামান লিটন ধানের শীষ। যশোর-২ আসনে সাবিরা সুলতানা ধানের শীষ, মোহাম্মদ মোসলেহউদ্দীন ফরিদ দাঁড়িপাল্লা, ইদ্রিস আলী হাতপাখা। যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষ, মুহাম্মদ শোয়াইব হোসেন হাতপাখা, আব্দুল কাদের দাঁড়িপাল্লা, খবির গাজী লাঙ্গল।
যশোর-৪ আসনে মতিয়ার রহমান ফারাজি ধানের শীষ, গোলাম রসুল দাঁড়িপাল্লা, জহুরুল হক লাঙ্গল। যশোর-৫ আসনে রশীদ আহমাদ ধানের শীষ, গাজী এনামুল হক দাঁড়িপাল্লা, এমএ হালিম লাঙ্গল। যশোর-৬ আসনে আবুল হোসেন আজাদ ধানের শীষ, মোক্তার আলী দাঁড়িপাল্লা, জিএম হাসান লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সবার দেশ/কেএম



























