Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০১, ১৭ মার্চ ২০২৬

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণ তদন্তে কমিটি

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণ তদন্তে কমিটি
.

নানা বিতর্ক ও নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার ঘটনায় এবার আনুষ্ঠানিক তদন্তে যাচ্ছে সরকার। কেনো বাংলাদেশ এ বৈশ্বিক আসরে খেলতে গেলো না—সে প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেয়ার পেছনে ক্রীড়া কূটনীতির ঘাটতি ছিলো কি না, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হবে সংশ্লিষ্টদের কাছ থেকে।

তিনি জানান, আমরা দেখেছি বিশ্বকাপ হয়েছে, কিন্তু ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেখানে অংশ নিতে পারিনি। কেন এমনটি হলো, সেটি তদন্ত করে বের করতে হবে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি কমিটি গঠন করে, যা নিয়ে বিসিবির পক্ষ থেকে উদ্বেগও জানানো হয়। এর মধ্যেই বিশ্বকাপ ইস্যুতে নতুন তদন্তের ঘোষণা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

জানা গেছে, ভারতের মাটিতে অনুষ্ঠিত এ বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্তের পেছনে বড় কারণ ছিলো পেসার মুস্তাফিজুর রহমান-কে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনা। সে সময়ের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল-এর নির্দেশনায় বিসিবি ভারত সফরে যেতে অনীহা প্রকাশ করে।

পরবর্তীতে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অনুরোধ জানায়, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য। তবে আয়োজক সংস্থা ভেন্যু পরিবর্তনে অসম্মতি জানালে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।

এ সিদ্ধান্তে ক্রিকেটারদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রকাশ্যে সমালোচনা করে জানায়, বিশ্বকাপের মতো বড় আসর থেকে সরে দাঁড়ানো দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর।

কোয়াবের একটি প্রতিনিধি দল সম্প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অবস্থান তুলে ধরে। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ঈদের পর বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

বিশ্লেষকদের মতে, এ তদন্ত শুধু একটি সিদ্ধান্তের কারণ খুঁজে বের করাই নয়, বরং বাংলাদেশের ক্রীড়া কূটনীতি, বোর্ড পরিচালনা এবং আন্তর্জাতিক সম্পর্কের দুর্বলতাগুলোও সামনে নিয়ে আসতে পারে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব ভাগ, প্রজ্ঞাপন জারি
৩০ দিনেই সক্রিয় সরকার, সামনে আসছে নতুন পরিকল্পনা
ট্রেনে উঠতে না পারার শঙ্কায় যাত্রীরা আগেভাগেই স্টেশনে হাজির
ইসরায়েলের ‘অবৈধ কর্মকাণ্ডের’ তীব্র তুরস্কের নিন্দা
ঈদযাত্রায় নাকাল মানুষ, চন্দ্রায় ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট
আর্কটিকের বরফে ‘ইতিহাসের ভাণ্ডার’
স্বামী-সন্তানকে পাশের রুমে আটকে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
সোশ্যাল মিডিয়ায় গুজবের নতুন ফাঁদ, বাঁচার উপায়!
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী
নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ
তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি
ধর্ষণ ও নারী নির্যাতন মামলার দ্রুত বিচার চাইলেন প্রধানমন্ত্রী
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
২০০ মার্কিন সেনা নিহত ইরানের হামলায়, আহত ৩০০০: প্রেস টিভি
যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান