Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৮, ১২ মার্চ ২০২৬

প্রেস ব্রিফিংয়ে আমির

দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত 

দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত 
ছবি: সংগৃহীত

বিরোধিতার জন্য বিরোধিতা নয়—দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন ডা. মফিকুর রহমান। বুধবার (১১ মার্চ) সংসদ ভবনের এলডি হলে বিরোধী দলের সংসদীয় বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জামায়াত-এ ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সব বিষয়ে আমরা বিরোধিতা করবো না, আবার না বুঝে কোনও সহযোগিতাও করবো না। সরকার দেশ ও জাতির কল্যাণে যে সিদ্ধান্ত নেবে, সে ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো। আর যেখানে জনগণের স্বার্থবিরোধী কিছু থাকবে, সেখানে আমরা বিরোধিতা করবো।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধন উপলক্ষে বিরোধী দলের সংসদ-সদস্যদের নিয়ে বৈঠক করা হয়েছে। সেখানে সংসদে বিরোধী দলের ভূমিকা, কৌশল ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল হিসেবে তারা চান জাতীয় সংসদ যেন জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও অর্থবহ ভূমিকা পালন করে। তিনি বলেন, আমরা আগেই ঘোষণা করেছি—বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবো। বিরোধিতা করলে তা হবে জনগণের অধিকার রক্ষার জন্য, আর সহযোগিতা করলে সেটিও হবে দেশের স্বার্থে।

তিনি আরও বলেন, সংসদের ভেতরে আলোচনা-সমালোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত। তবে প্রয়োজন হলে সংসদের ভেতরে ও বাইরে—দুই জায়গাতেই আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি। হুটহাট করে আদালতে যাওয়ার পক্ষে আমরা নই। আগে ভুল ধরিয়ে দেবো, সংশোধনের সুযোগ দেবো। তারপরও সমাধান না হলে প্রতিবাদে নামবো, বলেন তিনি।

সংসদে সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে মন্তব্য করে জামায়াত আমির বলেন, যেহেতু সরকার সংখ্যাগরিষ্ঠ, তাই তারা অনেক কিছুই করতে পারে। তবে আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত নেয়াই জাতির জন্য সবচেয়ে ভালো।

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম, নির্যাতন, গুম-খুন, কারাবরণ ও দেশান্তরের মতো ত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে। তার মতে, ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ ও ১৯৯০ সালের মতো ২০২৪ সালও দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ বাঁকবদলের বছর।

তিনি বলেন, স্বাধীনতার পরও এ দেশের মানুষ প্রকৃত অর্থে নাগরিক অধিকার ভোগ করতে পারেনি। বারবার স্বৈরশাসন, দুঃশাসন ও দুর্নীতির কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই একটি বৈষম্যহীন সমাজ গড়তে এবং সব ক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে।

ডা. শফিকুর রহমান জানান, এবারের জাতীয় নির্বাচনের পাশাপাশি সংস্কার পরিষদ গঠনের জন্যও ভোট অনুষ্ঠিত হয়েছে। এ দুই প্রক্রিয়া একে অপরের পরিপূরক বলে উল্লেখ করেন তিনি। বিরোধী দল হিসেবে তারা সে ফলাফল মেনে নিয়েছেন বলেও জানান।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাজনৈতিক উত্তাপের আভাস পাওয়া গেছে। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের সময় বিরোধী দলের সদস্যরা উপস্থিত থাকলেও রাষ্ট্রপতির ভাষণের সময় তারা ওয়াকআউট করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা।

বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদে নতুন সদস্যদের দায়িত্ব ও আচরণবিধি নিয়ে বৈঠকে দিকনির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের বিষয়টি আগে নিষ্পত্তি হওয়া উচিত। এসব বিষয়ে অগ্রগতি না হলে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না বিরোধী দল।

জামায়াত নেতারা জানান, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন হলে দুটি ডেপুটি স্পিকার পদের একটি স্বাভাবিকভাবেই বিরোধী দলের জন্য নিশ্চিত হবে। এর আগে সরকারের দেয়া ডেপুটি স্পিকারের প্রস্তাবকে তারা ‘রাজনৈতিক ফাঁদ’ বলেও উল্লেখ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি চলবে না’ স্লোগান দিয়ে ওয়াকআউট বিরোধীদলের
তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
স্পিকার মেজর (অব.) হাফিজ, ডেপুটি কায়সার কামাল
সংসদের প্রথম বৈঠকের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
অধিবেশন শুরুর আগেই উত্তপ্ত সংসদ রাজনীতি
দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত
তিন শর্তে যুদ্ধ থামাতে প্রস্তুত ইরান
কারচুপির অভিযোগে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
জুলাইযোদ্ধার বিরুদ্ধে মামলা হলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কি হবে
নাফিজকে বহনকারী রিকশাচালক সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত
নতুন যাত্রায় ত্রয়োদশ সংসদ অধিবেশন আজ
দায়িত্বের বাইরে মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর
মোজতবা খামেনির নিয়োগে উত্তর কোরিয়ার সমর্থন
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা
ইরানের ‌‘৮০ মাথার’ ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে ইসরায়েল