Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ১০ মে ২০২৫

আপডেট: ০১:০৪, ১০ মে ২০২৫

শাহবাগে অব্যাহত ২৫ ঘণ্টার অবস্থান, তিন দফা দাবিতে উত্তাল রাজপথ

শনিবার সারাদেশে গণজমায়েত: হাসনাত আবদুল্লাহ

শনিবার সারাদেশে গণজমায়েত: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার (১০ মে) সারাদেশে একযোগে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার রাতে শাহবাগে আন্দোলনরত কর্মীদের সামনে দাঁড়িয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

সারাদেশে জুলাই পয়েন্টগুলোতে গণজমায়েত

হাসনাত বলেন, সারা বাংলাদেশে যেসব জায়গায় এর আগে আমাদের গণজমায়েত হয়েছে, সে ‘জুলাই পয়েন্টগুলোতে’ কাল একযোগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। একইসাথে বিকেল ৩টায় শাহবাগেও হবে কেন্দ্রীয় গণজমায়েত।

তিনি জানান, এ লড়াই এখন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশপন্থী শক্তির সঙ্গে ফ্যাসিবাদপন্থী শক্তির সংঘাত।

অবিরাম অবস্থান ২৫ ঘণ্টায় পা

হাসনাত জানান, গতকাল রাত ১০টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি টানা চলছে। আমরা জানি না এর শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো,—বলে দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন তিনি।

তিন দফা দাবি পুনরায় উত্থাপন

আন্দোলনকারীদের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে—

  • আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও এর সব অঙ্গসংগঠন নিষিদ্ধকরণ।
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে আওয়ামী লীগের বিচার।
  • ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ নামে নতুন এক রাজনৈতিক রূপরেখা বাস্তবায়ন।

আন্দোলন চলবে, সিদ্ধান্ত না আসা পর্যন্ত থামবে না

শাহবাগে অবস্থানরত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, এ আন্দোলন থামবে না যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত আসে। আমাদের একটাই দাবি—ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ।

আন্দোলন আরও ছড়িয়ে পড়ছে রাজধানীর বাইরেও। সারাদেশের বিভিন্ন অঞ্চলে এনসিপি ও সমমনা সংগঠনগুলোর পক্ষ থেকে কালকের গণজমায়েত সফল করতে প্রস্তুতি নেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী