Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ১১ মে ২০২৫

চিকিৎসকদের ছাড়পত্রে পারিবারিক সময়

ভাইয়ের বাড়িতে ‘স্মৃতিময় ফেরা’ খালেদা জিয়ার

দীর্ঘদিন পর পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়া, ভাইয়ের বাসায় কাটলো সন্ধ্যা

ভাইয়ের বাড়িতে ‘স্মৃতিময় ফেরা’ খালেদা জিয়ার
ছবি: সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার পর এবার পারিবারিক মুহূর্তে দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শনিবার (১০ মে) রাতে তিনি অংশ নেন ছোট ভাই শামীম ইস্কান্দারের গুলশান বাসায় আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে।

দলীয় সূত্র জানায়, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এ প্রথম কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি নেত্রী। এ উপলক্ষে গাঢ় নীল শাড়িতে সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখা যায় চিরাচরিত প্রাঞ্জলতায়। ‘ফিরোজা’ থেকে বেরিয়ে আসার সময় বাসার সামনে জড়ো হন দলীয় নেতাকর্মীরা—তারা স্লোগানে স্লোগানে স্বাগত জানান তাদের নেত্রীকে।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো—ক্যান্টনমেন্টের সরকারি বাসভবন থেকে উচ্ছেদের পর একসময় এ ভাইয়ের বাসায়ই অবস্থান করেছিলেন বেগম খালেদা জিয়া। সে বাসায় বহু বছর পর ফিরে গিয়ে ব্যক্তিগত আবেগেও আপ্লুত ছিলেন বলে জানান তার ঘনিষ্ঠরা।

স্বাস্থ্য কিছুটা উন্নত, চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে স্বাভাবিক জীবনে ফেরা

চার মাস লন্ডনে চিকিৎসা শেষে গত মঙ্গলবার ঢাকায় ফেরেন খালেদা জিয়া। গুলশানের ফিরোজা বাসায় ফেরার পর থেকেই বিশ্রামে রয়েছেন তিনি। ব্যক্তিগত চিকিৎসক দল প্রতিদিন তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম জিয়ার সাম্প্রতিক শারীরিক পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল। তাই আজকের পারিবারিক অনুষ্ঠানে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়। তবে পুরোপুরি বিশ্রাম এখনও প্রয়োজন।

রাজনৈতিক আলোচনার বাইরেও পরিবারে এক সন্ধ্যা

দীর্ঘদিন ধরে রাজনীতি, মামলা ও চিকিৎসাজনিত চাপের বাইরে পারিবারিক পরিমণ্ডলে এমন এক সন্ধ্যা বিএনপি নেত্রীর জন্য ছিলো ‘প্রয়োজনীয় প্রশান্তির মুহূর্ত’।

সেখানে উপস্থিত ছিলেন তার দুই পুত্রবধূ—ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। পরিবার, আত্মীয়স্বজন ও কাছের কয়েকজনের সঙ্গে সৌজন্য বিনিময় শেষে সন্ধ্যার পর তিনি নিজ বাসভবনে ফিরে যান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার