Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ৬ মে ২০২৫

আপডেট: ০১:৪২, ৬ মে ২০২৫

‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’

বিদায়বেলায় ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা খালেদা জিয়ার

বিদায়বেলায় ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা খালেদা জিয়ার
ছবি: সংগৃহীত

চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার আগে হিথ্রো বিমানবন্দরে আবেগঘন এক দৃশ্যের জন্ম দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে এসেছিলেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক নিজে গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে আসেন। বিদায়বেলায় মা-ছেলের একান্ত মুহূর্তে খালেদা জিয়া সন্তানের গালে হাত রেখে আদর করেন, ছেলেও জড়িয়ে ধরেন মাকে।

এ আবেগঘন মুহূর্তে খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশে বললেন, ‘ভাইয়ার (তারেক রহমান) দিকে খেয়াল রেখো।’

আরও পড়ুন <<>> দেশনেত্রী আসছেন 

মায়ের মুখে এমন অনুরোধ যেনো অঘোষিত এক বার্তা। দেশে ফিরলেও স্বার্থান্বেষী রাজনীতির ঘূর্ণিপাকে রেখে যাচ্ছেন তার একমাত্র সন্তানকে। তিনি হয়তো জানেন, বাংলাদেশে তার রাজনীতি যতটা চ্যালেঞ্জের, প্রবাসে তারেক রহমানের জীবনও ততটাই অস্থির ও অনিশ্চয়তার।

উল্লেখ্য, খালেদা জিয়ার সঙ্গে বিমানে রয়েছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমান, চিকিৎসক দল ও ঘনিষ্ঠ সহচররা।

দেশে নামবেন আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়, কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ