Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২২ জুন ২০২৫

আজ তিন সাবেক সিইসির নামে মামলা করবে বিএনপি  

আজ তিন সাবেক সিইসির নামে মামলা করবে বিএনপি  
ফাইল ছবি

দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কমিশনারদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বিএনপি।

শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২২ জুন) সকালে মামলার আবেদন জমা দেবে বিএনপির একটি প্রতিনিধিদল।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে প্রতিনিধিরা প্রথমে নির্বাচন কমিশনে যাবেন। এরপর বেলা পৌনে ১১টায় শেরে বাংলানগর থানায় মামলা দায়েরের আবেদন করবেন। তিন সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করেন যথাক্রমে কাজী রকিবউদ্দীন আহমেদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। বিএনপির অভিযোগ, এসব নির্বাচন ছিল অনিয়ম, জালিয়াতি ও ভোটারবিহীন ভোটের প্রতিচ্ছবি।

নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগ তদন্তে একটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার প্রেক্ষিতে বিএনপির এ আইনি পদক্ষেপ বলে দলীয় সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩