Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ৩ আগস্ট ২০২৫

রাজধানীবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ

রাজধানীবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ
ছবি: সংগৃহীত

আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জাসদ) ‘ছাত্র সমাবেশ’ আয়োজন করছে। কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য সংগঠনটি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে। শনিবার (২ আগস্ট) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে ছাত্রদল জানায়, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকেও অনুমতি সংগ্রহ করা হয়েছিলো।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই দিনে শহীদ মিনারে সমাবেশের পরিকল্পনা জানালে ছাত্রদল ‘গণতান্ত্রিক ও সহিষ্ণু মনোভাব’ থেকে নিজেদের সমাবেশ শাহবাগে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।

বিবৃতিতে বলা হয়, 

ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের কারণে জনভোগান্তি হতে পারে, তা আমরা জানি। তবুও বৃহত্তর ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের স্বার্থে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা সম্মানিত নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি এবং আশা করছি, আপনারা বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।

ছাত্রদল আরও উল্লেখ করেছে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আরও সচেতনভাবে কর্মসূচি গ্রহণের চেষ্টা করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা