Sobar Desh | সবার দেশ মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ১২ আগস্ট ২০২৫

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওপর হামলা, আহত ২০

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওপর হামলা, আহত ২০
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

ঘটনাটি সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় ঘটে। আহতদের মধ্যে বেশির ভাগই পাঁচ্চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী। তাদের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মাদারীপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন। চরশ্যামাইল এলাকায় পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরপর স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতা-সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত