Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৪, ১৫ অক্টোবর ২০২৫

মিরপুরে আগুন 

নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেবে বিএনপি-জামায়াত

নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেবে বিএনপি-জামায়াত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত। মঙ্গলবার (১৪ অক্টোবর) জামায়াতের পক্ষ থেকে দলের আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নেভেনি। কেমিক্যাল গোডাউনে আগুন থাকায় আবারও এটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল রাতের ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন,

কেমিক্যালের কারণে এখনও ধোঁয়া উঠছে। আগুন দ্রুত নিভবে না, প্রটোকল মেনে কাজ করতে হবে। আগামীকাল বুয়েটের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে আসবে।

তিনি আরও জানান, বারবার সতর্কবার্তা দেয়ার পরও কেমিক্যাল গুদাম স্থাপনে নিরাপত্তা মানা হয়নি। ভবনটির কাঠামো দেখে মনে হচ্ছে বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা আর যেনো না ঘটে তা নিশ্চিত করতে হবে।

মৃতদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে,

ডিএনএ টেস্ট ছাড়া মরদেহ শনাক্ত করা সম্ভব নয়। এছাড়া তিনজন দগ্ধকে জাতী বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের কেমিক্যাল গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সহায়তায় ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফট্যানেন্ট কর্নেল তাজুল ইসলাম জানান, লাশগুলো গার্মেন্টসের অংশে পাওয়া গেছে। টিনশেড ছাদ বন্ধ থাকায় কর্মীরা বের হতে পারেননি। কেমিক্যাল বিস্ফোরণে সৃষ্ট বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য