Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৩, ১৯ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে

ইসির রিমোট কন্ট্রোল অন্য কারও হাতে: হাসনাত আবদুল্লাহ

ইসির রিমোট কন্ট্রোল অন্য কারও হাতে: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রমে স্বচ্ছতা ও স্বাধীনতার ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ইসি এখন স্বেচ্ছাচারী আচরণ করছে, তাদের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না— রিমোট কন্ট্রোল অন্য কারও হাতে।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, 

এনসিপিকে দলীয় প্রতীক ‘শাপলা’ না দেয়ার বিষয়ে ইসি কোনও আইনগত ব্যাখ্যা দিতে পারেনি। ‘আমাদের শাপলা ছাড়া কোনও বিকল্প নেই,’ তিনি বলেন। ‘শাপলা না দেয়ার পক্ষে তারা কোনও যুক্তি দেখাতে পারে নাই। আমরা মনে করি, এটি একটি পরিকল্পিতভাবে আমাদের দলকে প্রান্তিক করার প্রচেষ্টা।

এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ইসি আমাদের খাট, বেগুনসহ ৫০টি প্রতীকের মধ্যে থেকে একটি বেছে নিতে বলেছে। কিন্তু আমরা এসব প্রতীক নিতে রাজি নই। আমাদের প্রতীক শুধু শাপলাই।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন যে আচরণ করছে, তাতে তারা নিরপেক্ষতা হারিয়েছে। শেষ দিনে এসে আমাদের বিকল্প প্রতীক বেছে নিতে বলা মানে নির্বাচন প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা।

এনসিপি নেতারা জানান, ইসি যদি শাপলা প্রতীক ফিরিয়ে না দেয়, তবে তারা আইনি পদক্ষেপসহ কঠোর কর্মসূচির পথে যাবে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কোনও অবস্থাতেই আমাদের ঐতিহ্যবাহী প্রতীক ছেড়ে দেবো না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩