Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:২০, ২২ অক্টোবর ২০২৫

পাঁচ সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে যমুনায়

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক আজ

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক আজ
ফাইল ছবি

বিএনপির পর এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে এ বৈঠক।

জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অগ্রগতি, এবং অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক সমঝোতা গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে আজকের বৈঠকে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জামায়াতে ইসলামী প্রতিনিধি দল বুধবার বিকেলে যমুনায় বৈঠকে অংশ নেবে।

অন্যদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, চলমান জাতীয় সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবেই জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। ধারাবাহিক এ রাজনৈতিক সংলাপে ইতোমধ্যেই গণতান্ত্রিক ঐক্যজোট, এনডিপি, এবং জুলাইযোদ্ধা প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য