Sobar Desh | সবার দেশ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ২৫ অক্টোবর ২০২৫

শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান

শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, তার দল ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে। তিনি বলেন, আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর যুগে টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন অপরিহার্য।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার আলোকে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা।

তারেক রহমান বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও অগ্রগতির জন্য প্রয়োজন একটি শক্তিশালী ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা। বিএনপি ক্ষমতায় গেলে সে লক্ষ্যেই শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা হবে। তিনি বলেন, পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সাজানো হবে, যাতে নতুন প্রজন্ম দক্ষতা অর্জন করে আত্মনির্ভর হতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, প্রতিটি মানুষের মধ্যেই একেকটি প্রতিভা লুকিয়ে আছে। এ প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে না পারলে রাষ্ট্র এগোবে না। তাই শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে রূপান্তর করতে হবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে পারে।

তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে শিক্ষা খাত সংস্কারের জন্য একটি বিশেষজ্ঞ টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ টিমের লক্ষ্য—দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিনির্ভর এক আধুনিক কাঠামোয় রূপ দেয়া।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য