Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ১৯ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৩১, ১৯ অক্টোবর ২০২৫

জনগণের সেবক হয়ে উঠুন: নেতাকর্মীদের তারেক রহমান

জনগণের সেবক হয়ে উঠুন: নেতাকর্মীদের তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের জনগণের প্রকৃত সেবক হিসেবে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির রাজনীতি হবে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের রাজনীতি—নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে শপথ নিতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

তারেক রহমান বলেন, আমরা চাই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। চিকিৎসা ব্যবস্থায় চাপ কমাতে এবং মানুষকে ভালো চিকিৎসা দিতে হলে স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার ওপর জোর দিতে হবে।

তিনি আরও বলেন, 

বিএনপির রাজনীতি হতে হবে মানবিক ও জনমুখী। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হবে প্রকৃত রাজনীতি। জনগণের সেবক হিসেবে গড়ে উঠতে হবে প্রতিটি নেতাকর্মীকে—এটাই বিএনপির আগামী রাজনীতির লক্ষ্য।

ডা. জোবাইদা রহমানের সার্বিক তত্ত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ির ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ স্পেশাল মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের প্রায় একশ বিশেষজ্ঞ চিকিৎসক এ ক্যাম্পে অংশ নেন এবং প্রায় সাত হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা।

সমাবেশ শেষে স্থানীয় নেতাকর্মীরা জানান, এ আয়োজন শুধু চিকিৎসা নয়—জনসেবার রাজনীতির প্রতীক হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান