Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ৩১ অক্টোবর ২০২৫

বিএনপির উচিত ছিল আগেই সংস্কার কমিশন বয়কট করা: আব্দুল্লাহ তাহের

বিএনপির উচিত ছিল আগেই সংস্কার কমিশন বয়কট করা: আব্দুল্লাহ তাহের
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার কমিশনের প্রস্তাব মানতে না চায়, তাহলে তাদের উচিত ছিল শুরু থেকেই কমিশন বয়কট করা। এখন এসে সংস্কার প্রত্যাখ্যানের অবস্থান নেওয়া দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কুমিল্লা সেন্ট্রাল হসপিটালের অডিটোরিয়ামে নিজ নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র পরিচালকদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, বিএনপি যদি সংস্কার না মানে বা না চায়, তাহলে তাদের শুরুতেই বলা উচিত ছিল— আমরা এ কমিশনে অংশ নেব না, এটিকে বয়কট করছি। কিন্তু এতগুলো সভা-সম্মেলনে অংশ নিয়ে এখন এসে ‘না মানা’র কথা বলা নিঃসন্দেহে রাজনৈতিক দায়িত্বহীনতার পরিচয়।

তিনি আরও বলেন, বিএনপির এ অবস্থান নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস। এটি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি করছে।

ডা. তাহের সতর্ক করে বলেন, যদি নির্বাচন না হয়, তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই সুযোগ নেবে। বিএনপি মনে হয় সংস্কারবিহীন সেই পুরনো বাংলাদেশে ফিরে যেতে চায়— যেটা আওয়ামী জাহেলিয়াতের যুগের বাংলাদেশ ছিল। কিন্তু জনগণ আর সেখানে ফিরতে দেবে না।

সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার যদি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে, তাহলে স্পষ্ট হবে যে সরকার নিরপেক্ষ নেই। এ সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে, তাহলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে।

বিএনপির সাম্প্রতিক আচরণকে তিনি সরকারের ওপর অযৌক্তিক চাপ হিসেবে উল্লেখ করেন। ডা. তাহের বলেন, আরপিওতে নির্বাচন কমিশন ও সরকার দুই জায়গাতেই একটি ক্রস অ্যাপ্রুভাল হয়েছে— যেখানে বলা হয়েছে, কোনো দল এককভাবে বা জোট হিসেবে নির্বাচন করলে তাদের নিজস্ব দলীয় প্রতীকে অংশ নিতে হবে। এটি জামায়াতসহ বহু দল স্বাগত জানিয়েছে, কারণ প্রতিটি দলের একটি নিজস্ব আদর্শ ও পরিচয় থাকা উচিত।

তিনি প্রশ্ন তোলেন, যখন উপদেষ্টা পরিষদে এটি অনুমোদিত হয়ে গেছে, তখন হঠাৎ বিএনপি এসে বলছে আমরা এটা মানি না। এখন তারা সরকারের ওপর চাপ দিচ্ছে— তাহলে কি তারা আরপিওকেই অস্বীকার করছে?

এ সময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/এফও 

 

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান