Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৫, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ০৮:৪০, ২৪ অক্টোবর ২০২৫

নাসীরুদ্দীনের পদত্যাগ গুঞ্জনে তোলপাড়, এনসিপি বলছে ‘গুজব’

নাসীরুদ্দীনের পদত্যাগ গুঞ্জনে তোলপাড়, এনসিপি বলছে ‘গুজব’
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 

নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছু দিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মুখ্য সমন্বয়ক হিসেবে দলীয় বিভিন্ন উইংয়ের তত্ত্বাবধান করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেয়ার খবর সম্পূর্ণ মিথ্যা।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদও ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, 

কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া কিছুই নয়। এমন অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

তবে এর আগে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ও কয়েকটি অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয় যে, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবাদগুলোতে আরও দাবি করা হয়, দলীয় হাইকমান্ড এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

এ পরস্পরবিরোধী তথ্যের কারণে এনসিপির ভেতরে এক ধরনের জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নিবন্ধন ও জোট রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এনসিপির অভ্যন্তরীণ অবস্থান ও নেতৃত্ব প্রশ্নে এমন খবর দলটির ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত