Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ২২ অক্টোবর ২০২৫

জুলাই সনদে স্বাক্ষর নয় নিশ্চয়তা ছাড়া

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপি

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, 

আমরা নির্বাচন কমিশন নিয়ে আমাদের উদ্বেগ প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। বর্তমান কমিশন নিরপেক্ষ নয়, স্বচ্ছও নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা যে স্বাধীনতা ও ন্যায্যতা প্রদর্শন করার কথা, তা করছে না। বরং কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, অন্যদের প্রতি করছে বিমাতাসুলভ ব্যবহার।

নাহিদ ইসলাম জানান, এনসিপির পক্ষ থেকে কমিশনের পক্ষপাতমূলক কর্মকাণ্ডের নির্দিষ্ট কিছু উদাহরণও প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরা হয়েছে।

জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, 

আমরা চাই না জুলাই সনদ শুধু কাগজে থাকুক। এর বাস্তবায়নের নিশ্চয়তা দরকার। প্রধান উপদেষ্টাকে বলেছি—এ সনদকে কিভাবে সাংবিধানিক রূপ দেয়া হবে, সে প্রক্রিয়া স্পষ্ট হলেই এনসিপি স্বাক্ষর করবে।

তিনি আরও বলেন, আমরা কাগুজে সনদে বিশ্বাসী নই। বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া স্বাক্ষর দেয়ার কোনও অর্থ হয় না। সে ক্ষেত্রে আমরা প্রস্তাব দিয়েছি, প্রধান উপদেষ্টা নিজেই সাংবিধানিক একটি আদেশ জারি করবেন—যা অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা হিসেবে গণ্য হবে।

এ সময় তিনটি নির্দিষ্ট দাবি তুলে ধরেন নাহিদ ইসলাম—

  • জুলাই সনদের আদেশ একমাত্র প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জারি করবেন,
  • কোনো দলের ‘নোট অব ডিসেন্ট’-এর কার্যকারিতা থাকবে না,
  • এবং জুলাই সনদের বিষয়গুলো গণভোটের মাধ্যমে চূড়ান্ত করা হবে।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে এনসিপির প্রস্তাবগুলো বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।

বৈঠকে নাহিদের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সেনাবাহিনীর সদস্যদের আদালতে আনা হয়েছে—এটি ইতিবাচক পদক্ষেপ। তবে আমরা চাই সারাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেয়া হোক।

তিনি আরও দাবি জানান, নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচারের রোড ম্যাপ প্রকাশ করতে হবে, যাতে জনগণ বুঝতে পারে এ সরকার প্রকৃত অর্থে দায়ীদের বিচারে কতটা প্রতিশ্রুতিবদ্ধ।

এনসিপির নেতারা এর আগেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ‘শাপলা’ প্রতীক না পাওয়ার অভিযোগে তারা কমিশনের ওপর প্রভাবিত হওয়ার অভিযোগ আনেন। নাহিদ ইসলাম বলেন, আমরা চাই কমিশন কোনও দলের প্রভাবে নয়, সংবিধানের আলোকে কাজ করুক। অন্যথায় নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প