Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:০৬, ৪ ডিসেম্বর ২০২৫

খুলনা–১ আসনে জামায়াতের ‘হিন্দু প্রার্থী’ কৃষ্ণ নন্দী

খুলনা–১ আসনে জামায়াতের ‘হিন্দু প্রার্থী’ কৃষ্ণ নন্দী
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ১০ মাস আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে নতুন মনোনয়ন দিয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। 

জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে দলীয় স্থানীয় নেতৃত্বের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে কৃষ্ণ নন্দীর নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়। এর আগে ১ ডিসেম্বর খুলনার সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রার্থী পরিবর্তনের নির্দেশনা দেন, যা সংগঠনের ভেতরে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর কৃষ্ণ নন্দী বলেন, জামায়াত আনুষ্ঠানিকভাবে আমাকে খুলনা–১ আসনের প্রার্থী ঘোষণা করেছে। ১ ডিসেম্বর দলের আমির সরাসরি আমার মনোনয়ন দিয়ে গিয়েছেন এবং বুধবার স্থানীয় বোর্ড তা চূড়ান্ত করে। খুব শিগগিরই প্রচারণা শুরু করছি। পূর্বের ঘোষিত প্রার্থীর সঙ্গে কোনো মতবিরোধ নেই, বরং তিনিও আমাকে সমর্থন দিচ্ছেন।

আগে ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফও দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামের সাংগঠনিক নির্দেশ অনুযায়ী খুলনা–১ আসনে কৃষ্ণ নন্দী এখন দলের প্রার্থী। তার পক্ষে আমি মাঠে নেমেছি। আমাকে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে—এ দায়িত্ব অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করব।

জানা গেছে, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলো জামায়াত। প্রায় এক দশক পর দলটি কোনো হিন্দু নেতাকে মনোনয়ন দিলো, এবং তা শুধু একটি আসনে—খুলনা–১। এ সিদ্ধান্তকে স্থানীয় রাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান