Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৯, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:০০, ৩০ ডিসেম্বর ২০২৫

শহীদ জিয়ার কবরের পাশেই শেষ ঠিকানা, দাফনের প্রস্তুতি

শহীদ জিয়ার কবরের পাশেই শেষ ঠিকানা, দাফনের প্রস্তুতি
ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর পর দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় শেষ বিদায়ের প্রস্তুতিও এগোচ্ছে।

সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে দাফন করা হতে পারে। সেখানে তিনি তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবার ও দলের পক্ষ থেকে জিয়া উদ্যানেই দাফনের বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে জানাজা ও দাফনের সময়সূচি নিশ্চিত হওয়ার পর।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক ব্যতিক্রমী অধ্যায় রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি—এমন তথ্য দলীয় নেতাকর্মীরা বারবার উল্লেখ করে আসছেন। সামরিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় রাজনীতিতে তার ভূমিকা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

খালেদা জিয়ার প্রয়াণে শুধু বিএনপি নয়, সমগ্র রাজনৈতিক অঙ্গনেই শোকের আবহ বিরাজ করছে। তার শেষ বিদায়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির অনুমোদন
হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ইরানে অভিযানে অস্বীকৃতি মার্কিন বাহিনীর, ১২ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
জ্বালানি সংকটে নতুন অফিস সূচির প্রজ্ঞাপন জারি
হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
তেল নিতে আঙুলে কালি: তারাগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ
ইরানে ’ভয়াবহ ও বিপজ্জনক’ পরিস্থিতিতে মার্কিন উদ্ধারকারী দল
বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল
সংস্কার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির
বাগাতিপাড়ায় খড় পোড়ানোর আগুনে ১৫ বিঘা গম পুড়ে ছাই
সোমবারের মধ্যে হরমুজ না খুললে ইরানে নরক নেমে আসবে: আলটিমেটাম ট্রাম্পের
হাতকড়া পরানোয় ক্ষোভ, ‘দেশপ্রেমিক’ দাবি মাসুদ উদ্দিনের
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক
ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ