Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ১৩ জানুয়ারি ২০২৬

জামায়াত পেতে পারে ১৯০ আসন, এনসিপি ৩০

১১ দলের আসন সমঝোতা চূড়ান্তের পথে

১১ দলের আসন সমঝোতা চূড়ান্তের পথে
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের আসন সমঝোতা আগামী এক-দুই দিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে আসন সমঝোতার ঘোষণা দেয়া হবে বলে তিনি ইঙ্গিত দেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ৩০০ আসনের জাতীয় সংসদের মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে প্রায় ১৯০টি আসনে প্রার্থী দিতে পারে। বাকি ১১০টি আসনে ১১ দলীয় জোটের অন্যান্য শরিক দলগুলো নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেবে।

একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জামায়াত নেতৃত্বাধীন এ জোটের অন্যতম বড় শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় ৪০টি আসনে নির্বাচন করতে পারে। সম্প্রতি জোটে যুক্ত হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লড়বে ৩০টি আসনে।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী দিতে পারে ১৫টি আসনে। জমিয়তে উলামায়ে ইসলাম বা খেলাফত মজলিসের আরেক অংশ পেতে পারে ৭টি আসন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) লড়তে পারে ৭টি আসনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি আসনে এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) একটি আসনে প্রার্থী দেবে বলে জানা গেছে। জোটের বাকি তিনটি ছোট দল মোট পাঁচটি আসনে নির্বাচন করবে।

চূড়ান্ত সমঝোতা হলে ১১ দলীয় জোটের আসন বণ্টনের পূর্ণ চিত্র প্রকাশ পাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সমঝোতা আসন্ন নির্বাচনে জোটটির কৌশল ও শক্তির অবস্থান স্পষ্ট করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা