Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ২১ ডিসেম্বর ২০২৫

বগুড়ার দুই আসনে খালেদা জিয়া-তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়ার দুই আসনে খালেদা জিয়া-তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ
ফাইল ছবি

বগুড়ার রাজনৈতিক ময়দানে বইছে উৎসবের আমেজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 

একই দিনে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেও মনোনয়ন ফরম তোলা হয়েছে।

বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তিনি সাংবাদিকদের জানান, বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি এর আগে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গাবতলী ও শাজাহানপুরের সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলীয় নেতা-কর্মীদের লক্ষ্য এবার তাকে রেকর্ড পরিমাণ ভোট উপহার দেয়া।

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বগুড়ার এই দুটি হেভিওয়েট আসনে বিএনপি প্রধান ও তার উত্তরাধিকারীর প্রার্থী হওয়ার খবরে জেলাজুড়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে এবং ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে বগুড়ার সবকটি আসনেই ধানের শীষের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়লাভ করবেন। খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনে ফেরার খবরে সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এরপর যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের প্রক্রিয়া শেষে চূড়ান্ত লড়াইয়ে নামবেন প্রার্থীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য