Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:১১, ৯ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের চেয়ারম্যান হওয়া নিয়ে জোর আলোচনা

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির এক সিনিয়র নেতা জানান, এটি দলের পূর্বনির্ধারিত কোনও শিডিউল বৈঠক নয়। ফলে বৈঠকের জন্য নির্দিষ্ট কোনও এজেন্ডাও আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি। তবে দলীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই নেতা জানান, এ বৈঠকেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে।

গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হলেও ধীরে ধীরে সে শোক কাটিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতা সামনে আসছে। নতুন বছরের শুরু এবং সামনে জাতীয় সংসদ নির্বাচন—এ দুই বাস্তবতা সামনে রেখে বিএনপির নেতৃত্ব কাঠামো পূর্ণাঙ্গ করার বিষয়ে দলটির ভেতরে আলোচনা জোরদার হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য ইতোমধ্যেই তারেক রহমানকে পূর্ণাঙ্গভাবে দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হওয়ার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, দুই-একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই তিনি দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন।

আজকের জরুরি বৈঠককে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দলটির নেতাকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত