Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৭, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪৮, ২৪ জানুয়ারি ২০২৬

মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুঁশিয়ারি

হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম, আমাকে ক্ষ্যাপাবেন না

হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম, আমাকে ক্ষ্যাপাবেন না
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন চরমে, তখন ঢাকা–৮ আসনে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। সরাসরি বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে লক্ষ্য করে তিনি বলেন, তাকে ‘ক্ষ্যাপানো’ হলে পরিণতি ভয়াবহ হবে।

শনিবার ঢাকা–৮ আসনে এক নির্বাচনী প্রচারণা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা মির্জা আব্বাসের সঙ্গে অযথা বিরোধে যেতে চান না। তবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নাসীরুদ্দীনকে ক্ষ্যাপালে তার হাফপ্যান্ট খুলে যাবে। একই সঙ্গে অতীতের রাজনৈতিক লড়াইয়ের উদাহরণ টেনে তিনি বলেন, শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলেন তারা, শুধু তাই নয়—তাকে দিল্লিতে পাঠিয়েও দিয়েছিলেন। নিজের সঙ্গে কখনো ‘হাংকিপাংকি’ না করার আহ্বান জানান তিনি।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, তার প্রতিপক্ষ বিএনপিার হাতে অর্থ ও সন্ত্রাসী শক্তি রয়েছে। তিনি বলেন, শোনা যাচ্ছে গাড়িতে করে হকিস্টিক ও স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করা হচ্ছে। এমনকি গুলিস্তানে নাকি হকিস্টিক ও স্ট্যাম্প পাওয়া যাচ্ছে না, সব বিক্রি হয়ে গেছে। এরপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, আসুন খেলা হবে—দেখা যাক, কেমন খেলা খেলতে পারেন।

হুমকি ও ভয়ভীতি প্রসঙ্গে তিনি বলেন, হত্যা করে দমন করা যাবে না। একজন হাদি শহীদ হয়েছেন, কিন্তু এ আসনে লক্ষ হাদি দাঁড়াবে। তবুও ঢাকা–৮ আসন ছাড়বে না বলে ঘোষণা দেন তিনি।

বিএনপির নেতৃত্বের প্রতি তীব্র সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, বিএনপির অসংখ্য কর্মী-সমর্থক বাংলাদেশে নির্যাতিত হলেও তাদের কথা নেতারা একদিনও বলেন না। বরং যাদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি করা হয়েছে, সে মানুষদের বাদ দিয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের বিদেশ থেকে এনে মনোনয়ন দেয়া হচ্ছে। তিনি দাবি করেন, এসব মানুষের বদদোয়ায় বিএনপির রাজনীতি ছারখার হয়ে যাবে।

নিজের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাকে শুধু নেগেটিভ কথা বলা মানুষ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ তার রাজনৈতিক অবস্থানের পজিটিভ দিক হলো—চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের উচ্ছেদ। তিনি বলেন, এ সন্ত্রাসীদের কারণেই যেনো আর কোনও ওসমান হাদি ভাই শহীদ না হন, সেটাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা