Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বদলাচ্ছে শেয়ারবাজারের সময়সূচিও

রমজানে ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত

রমজানে ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত
ফাইল ছবি

পবিত্র রমজান মাস শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। প্রতিবছরের মতো এবারও রমজান উপলক্ষে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে।

সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার অনুযায়ী, গ্রাহক লেনদেন শেষ হবে বেলা ২টা ৩০ মিনিটে। তবে অফিস-পরবর্তী আনুষঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। সাধারণ সময়ে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং লেনদেন চলে বিকাল ৪টা পর্যন্ত।

রমজানে শেয়ারবাজারের লেনদেন সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। সাধারণ সময়ে শেয়ারবাজারে লেনদেন হয় দুপুর আড়াইটা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম সচল রাখতে হবে।

রমজান শেষে আবার স্বাভাবিক সময়সূচিতে ফিরে যাবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের কার্যক্রম।

এছাড়া রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অফিস সময়ও নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব দাফতরিক কাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তঃব্যাংক লেনদেনও নতুন সময়সূচি অনুযায়ী নিষ্পত্তি হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোজার বাজারে পুরোনো সিন্ডিকেটের ছায়া, সব পণ্যই চড়া
মব জাস্টিস নিয়ন্ত্রণে কঠোর বার্তা মির্জা ফখরুলের
সরকারের শুরুতেই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে শঙ্কা এনসিপির
সব সিন্ডিকেট ভেঙে দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রতিমন্ত্রী অমিতকে ঘিরে উৎসবের নগরী যশোর
সংস্কার পরিষদে শপথ না নেয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
পেটভর্তি ইয়াবাসহ শার্শার মাসুদ রানা আটক
রমজানে ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত
জয়বাংলা স্লোগানে পার্বতীপুরে আ.লীগের দখল, গ্রেফতার ৪
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী কার্ড নিয়ে নেমেছে ইরান
কালোবাজারি করলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে: ধর্মমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৬
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ, জানালো আইসিসি
রমজানে টানা ৩৮ দিনের ছুটি, বন্ধ থাকছে স্কুল
আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী