Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪২, ২৯ মার্চ ২০২৬

ইরানের কড়া হুঁশিয়ারি

স্থল হামলা হলে ‘হাঙরের খাবার’ হবে মার্কিন সেনারা

স্থল হামলা হলে ‘হাঙরের খাবার’ হবে মার্কিন সেনারা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর মুখপাত্র এনরাহিম জোলফাকারি বলেছেন, সম্ভাব্য যুদ্ধে মার্কিন সেনারা পারস্য উপসাগরে ‘হাঙরের খাদ্যে’ পরিণত হতে পারে।

রোববার (২৯ মার্চ) দেয়া এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রকে যেকোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তার ভাষায়, ইরানে হামলা চালানো হলে মার্কিন বাহিনীকে কঠোর ও অপমানজনক পরিণতির মুখোমুখি হতে হবে।

জোলফাকারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুমকিরও সমালোচনা করেন। তিনি বলেন, ইরানে স্থল অভিযান কিংবা পারস্য উপসাগরের দ্বীপগুলো দখলের যে বক্তব্য দেয়া হচ্ছে, তা অবাস্তব এবং বাইরের চাপের ফল। এতে মার্কিন নেতৃত্বের অবস্থান অসংগত ও অবিশ্বাসযোগ্য হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এমন এক সামরিক নেতৃত্বের হাতে কমান্ড দিয়েছে, যার সিদ্ধান্তে তাদের বাহিনী ঝুঁকির মুখে পড়েছে। তার মতে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা প্রতিনিয়ত গুরুতর হুমকির মধ্যে রয়েছে।

ইরানি এ মুখপাত্র অভিযোগ করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে কিছু ধ্বংসপ্রাপ্ত ঘাঁটি ছেড়ে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আশ্রয় নিয়েছে। তবে সেখানেও তারা হামলার ঝুঁকি থেকে মুক্ত নয় বলে দাবি করেন তিনি।

সম্ভাব্য স্থল অভিযানের প্রসঙ্গে জোলফাকারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরেই প্রস্তুত রয়েছে এবং যেকোনও আগ্রাসনের জবাব দিতে তারা অপেক্ষা করছে। তার হুঁশিয়ারি, এমন হামলার ফলে আক্রমণকারী বাহিনী ধ্বংস, আটক কিংবা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।

শেষে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ইরানের ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান এবং ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের প্রাণহানির আশঙ্কার কথা তুলে ধরেন। তার ভাষায়, ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যেকোনও বাস্তব হামলার জবাব কঠোরভাবে দেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা নেপালের প্রধানমন্ত্রীর
ইরানের হামলায় মার্কিন বিমান বিধ্বস্ত
ইরানি হামলায় জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল
নিয়মের বেড়াজালে আমাকেও আটকে দেয়া হয়—সংসদে হাসনাত
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আজম গুলিবিদ্ধ
দেশে ফিরলো দিলারা হাফিজের লাশ, আজ সংসদ প্রাঙ্গণে জানাজা
পাঁচ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির: ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরের আদীব
১০ ঘণ্টা কর্মবিরতির পর রংপুরে তেল সরবরাহ স্বাভাবিক
নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
ঈদের ছুটি শেষে যশোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য
স্থল হামলা হলে ‘হাঙরের খাবার’ হবে মার্কিন সেনারা
উত্তরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ
১৩৩ অধ্যাদেশে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের কার্যক্রম দেখে মনে হচ্ছে গণভোট হয়নি: নাহিদ ইসলাম