Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ১০ মার্চ ২০২৬

নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন তারেক রহমানের

নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন তারেক রহমানের
ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনকে নেপালের গণতান্ত্রিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করে দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (৯ মার্চ) রাতে তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ৫ মার্চ অনুষ্ঠিত এ নির্বাচন নেপালি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, স্থিতিস্থাপকতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিকে প্রতিফলিত করছে।

তারেক রহমান আরও উল্লেখ করেছেন, বাংলাদেশের নতুন সরকার নেপালের জনগণের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য প্রস্তুত।

প্রসঙ্গত, জেন-জি অভ্যুত্থানের পর নেপালে বৃহস্পতিবার প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে অংশ নেন প্রায় এক কোটি ১৩ লাখ ভোটার। ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের মধ্যে ১৬৫ আসন সরাসরি ভোটে এবং ১১০ আসন পার্টি তালিকার মাধ্যমে নির্ধারিত হয়েছে।

প্রাথমিক গণনায় তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১১০ আসনে এগিয়ে রয়েছে এবং বিশ্লেষকরা মনে করছেন, দলটি বড় জয় নিয়ে সরকার গঠন করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত
কোটি টাকা ঘুষ চাইলেন প্রসিকিউটর সাইমুম, অডিও ফাঁস
ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা: পুলিশ সুপার
যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবো: ইরান
বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার
ট্রাম্পের নীতি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে, ফাঁদে ওয়াশিংটন
মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে রাশিয়া জানিয়েছে ‘অবিচল সমর্থন’
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করবো: জামায়াত আমির
ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: আসিফ মাহমুদ
ইসরায়েলের ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা
নোয়াখালীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার
বেনাপোল বন্দরে কোটি টাকার পাটবীজ আটক
ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেও তেহরানে জনসমুদ্র
ব্রাজিলে এক ফুটবল ম্যাচেই নজিরবিহীন ২৩ লাল কার্ড
যশোরে জাল টাকাসহ যুবক আটক
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ট্যাংকার