Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদ দেখা গেছে সৌদিতে, বুধবার রোজা শুরু

চাঁদ দেখা গেছে সৌদিতে, বুধবার রোজা শুরু
প্রতীকি ছবি

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

এর আগে ঘোষণা দেয়া হয়েছিলো, চাঁদ দেখার জন্য আল-মাজমাআ গভর্নরেটের হাওতাত সুদাইর ও তুমাইর এলাকায় আনুষ্ঠানিক পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট মানমন্দিরগুলোতে বিশেষজ্ঞরা অবস্থান নেন। আল হারিক মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী আবদুলআজিজ আল-মুআইনা জানান, সূর্য স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে অস্ত যায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় চাঁদ দেখার সম্ভাবনা ভালো ছিলো। পরে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেয়া হয়।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত। এ মাসেই লাইলাতুল কদরের রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয় বলে বিশ্বাস করা হয়।

রমজান সাধারণত ২৯ অথবা ৩০ দিন হয়ে থাকে, যা পরবর্তী মাসের চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ২০২৬ সালের ক্ষেত্রে দুবাইভিত্তিক জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে রমজান ২৯ দিনের হতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পরবর্তী চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার ওপর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ
দূরদর্শী নেতৃত্বের প্রশংসা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিরোধীদলীয় নেতার সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
নতুন প্রধানমন্ত্রীর পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ
সংস্কারের শপথ না নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি: নাহিদ
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আব্বাস–নজরুল–রিজভীসহ ১০ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদীর
চাঁদ দেখা গেছে সৌদিতে, বুধবার রোজা শুরু
বিলুপ্ত হলো অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ
স্বস্তির রিজার্ভ ৩৪.৫৪ বিলিয়ন ডলার
শপথের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়
প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত
মন্ত্রীসভায় শপথের পর বাগাতিপাড়ায় পুতুলকে অভিনন্দন
বৃষ্টিতে ভেসে গেলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ
পররাষ্ট্র মন্ত্রণালয় পেলেন ড. খলিলুর রহমান
মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন