Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:২০, ১৮ জুন ২০২৬

১ হাজার ফুটবল স্টিকারে শরীর ঢেকে ভাইরাল

পোশাকহীন শরীরে ব্রাজিলীয় সুন্দরী!

পোশাকহীন শরীরে ব্রাজিলীয় সুন্দরী!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে বিশ্বের কোটি কোটি সমর্থক, তখন অভিনব এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ব্রাজিলের জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যারোলে চাভেস। ফুটবলপ্রেম এবং সৃজনশীলতার অনন্য মিশেলে নিজেকে ‘জীবন্ত স্টিকার অ্যালবাম’ হিসেবে উপস্থাপন করে তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছেন।

ব্রাজিলের আলোচিত ‘মিস বুমবুম’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী ক্যারোলে চাভেস বর্তমানে ‘ওয়ার্ল্ড কাপ মিউজ’ বা বিশ্বকাপের অন্যতম সুন্দরী সমর্থক হওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সে প্রতিযোগিতাকে সামনে রেখেই তিনি ব্যতিক্রমধর্মী এ ফটোশুটের আয়োজন করেন।

সাধারণ ফটোশুটের পথ এড়িয়ে তিনি নিজের শরীরজুড়ে ফুটবল তারকাদের এক হাজারেরও বেশি স্টিকার লাগিয়ে এক অভিনব রূপ দেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তার প্রায় সাত ঘণ্টা সময় লেগেছে বলে জানা গেছে।

ফটোশুটে ব্যবহৃত স্টিকারগুলোর মধ্যে ছিলেন বিশ্ব ফুটবলের জনপ্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, মার্কাস রাশফোর্ড এবং এনজো ফার্নান্দেজ। ক্যারোলে জানিয়েছেন, ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র তার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের খেলোয়াড়দের একজন।

ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশের পরপরই তা ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। ফুটবল সমর্থকদের অনেকেই তার সৃজনশীলতাকে অভিনব ও বিনোদনমূলক বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ এ উপস্থাপনাকে অতিরঞ্জিত বলেও সমালোচনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী প্রচারণা ও ভক্তি প্রকাশের ঘটনা নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে।

বিশ্বকাপের আবহে ক্যারোলে চাভেসের এ অভিনব উদ্যোগ প্রমাণ করেছে, ফুটবল শুধু একটি খেলা নয়, বরং সৃজনশীলতা ও ভক্তির বহুমাত্রিক প্রকাশেরও একটি বড় ক্ষেত্র।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

একতরফা খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন
প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী
জুলাইয়ের চেতনা দিয়ে রাজনীতি করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা হাসিনার আসার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত
সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, শত কামিজসহ বিলাসপণ্যের ভাণ্ডার
পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি; ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেফতার
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন
ক্যানসারের কাছে হার, না ফেরার দেশে জেনিফার
নিষেধাজ্ঞা শিথিলে ৬ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান
১০ গোলের রোমাঞ্চকর থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস
ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত