Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:১২, ৯ মার্চ ২০২৬

আপডেট: ০৬:১৫, ৯ মার্চ ২০২৬

ভুয়া আইডির রিপোর্টে মূল অ্যাকাউন্ট বন্ধ

যে কারণে  নতুন ফেসবুক খুললেন ডাকসু নেত্রী জুমা

যে কারণে  নতুন ফেসবুক খুললেন ডাকসু নেত্রী জুমা
ফাইল ছবি

নিজের নামে একাধিক ভুয়া আইডি ও পেজ খোলা এবং মূল অ্যাকাউন্টে বারবার রিপোর্ট হওয়ায় নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি।

পোস্টে জুমা বলেন, তার নামে বেশ কয়েকটি ভুয়া আইডি ও পেজ তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে সেসব ভুয়া অ্যাকাউন্ট থেকে তার মূল ফেসবুক আইডির বিরুদ্ধে ধারাবাহিকভাবে রিপোর্ট করা হচ্ছিলো।

তিনি জানান, সকাল থেকে একাধিকবার রিপোর্ট হওয়ার কারণে তিনি নিজেই তার মূল আইডিটি ডিঅ্যাকটিভেট করেছিলেন। পরে নিজের ফোন থেকে আর কোনোভাবেই সে আইডিতে লগইন করতে পারেননি।

জুমা আরও বলেন, আগের ফোন বা ই-মেইলের অনুমোদন ছাড়া আইডিতে প্রবেশ করা সম্ভব হচ্ছিলো না। কিন্তু সে ডিভাইসগুলো কাছে না থাকায় তিনি নিজে আইডিতে ঢুকতে পারেননি।

তবে তার এক জুনিয়রের কাছে আগের লগইন হিস্ট্রি থাকায় তিনি আইডিতে প্রবেশ করতে সক্ষম হন। পরে নিরাপত্তার কারণে আইডিটি আবার ডিঅ্যাকটিভেট করা হয় বলেও জানান তিনি।

ডাকসু নেত্রী বলেন, আপাতত নতুন এ ফেসবুক আইডির মাধ্যমেই তিনি সবার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং প্রয়োজনীয় তথ্য শেয়ার করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পয়লা বৈশাখে ঢাকায় নারী হেনস্তা—ভাইরাল ভিডিওটি ভারতের
হরমুজকে ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ ঘোষণা ট্রাম্পের
টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান
হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী
ইরানের কাছে হার মানার ঘোষণা ট্রাম্পের!
বর্ণিল আয়োজনে ইবির বর্ষবরণ
ভারতীয় তালিকা থেকে বাদ ৬ হাজার ৪৭৬ ভুয়া ক্তিযোদ্ধা
আমি না চাইলেও পৃথিবী চায় অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী
নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছালো
ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক
‘বৈশাখী চাঁদা’ না দেয়ায় মৎস্যজীবী দলের নেতার হামলা
১৮০ দিনের কর্মসূচিতে থাকছে ‘ই-হেলথ কার্ড’: প্রধানমন্ত্রী
‘আমি তো বিএনপির মেয়র ছিলাম’, বললেন মনজুর আলম
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
সারাদেশে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা
আবেদন করুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, নেই বয়সসীমা
ভারতে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ‘গেম অব চিকেন’: বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি
জিতেও বার্সেলোনার বিদায়, সেমিফাইনালে আতলেতিকো
বিএনপি থেকে বহিষ্কার সন্ত্রাসী বাবা-ছেলে
হাসনাতের ওপর মব সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিরুদ্ধে যুবশক্তির নিন্দা