Sobar Desh | সবার দেশ বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৮, ১০ মার্চ ২০২৬

রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা: পুলিশ সুপার

রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা: পুলিশ সুপার
ছবি: সংগৃহীত

বান্দরবানে রাত ১০টার পর রাস্তায় কিশোরদের পাওয়া গেলে সরাসরি আইনি বিচারের সম্মুখীন করতে হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান। রোববার (৮ মার্চ) রাত ১১টায় বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে তিনি এ ঘোষণা দেন।

পুলিশ সুপার বলেন, কিশোরদের অনেকেই পরিস্থিতি ঠিকমতো বোঝে না এবং এ বয়সে লেখাপড়া করে নিজেকে গড়ে তোলা সবচেয়ে জরুরি। তিনি বলেন, এখন সময় শিক্ষার; এ সময় নষ্ট করলে পড়াশোনায় চরম ক্ষতি হবে। রাত ১০টার পর রাস্তায় কিশোরদের পাওয়া গেলে আইন প্রয়োগ করা হবে।

তিনি অভিভাবকদেরও সতর্ক করেছেন, নিজের সন্তানদের দায়িত্ব অন্য কাউকে দেবেন না। দেখভাল করুন, পড়ার টেবিলে বসান। তারা কোথায় যায়, কার সঙ্গে মেশে—সব খোঁজ রাখুন। রাত ১০টার মধ্যে বাসায় না ফিরলে অবশ্যই নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, যারা প্রকৃত কিশোর গ্যাং-এর সঙ্গে যুক্ত, তাদেরকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি হতে হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

হাইপারসনিকসহ ৪ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, টার্গেট ইসরায়েল ও মার্কিন ঘাঁটি
ইরান হামলার ৪৮ ঘণ্টায় ফাঁকা মার্কিন অস্ত্রভান্ডার!
সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে একঝাঁক নারী আইনজীবী
শিক্ষা ছাড়াই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি
ঘুষের অভিযোগে ট্রাইব্যুনালের বিচার প্রশ্নবিদ্ধ: চিফ প্রসিকিউটর
যুদ্ধ ছেড়ে ‘পালানোর পথ’ খুঁজছে ইসরায়েল
বাড়ছে না জ্বালানি তেলের দাম— ভিড় আছে, সংকট নেই: প্রতিমন্ত্রী
বেনগাজির রহস্যময় ‘আবু হাফস’—ইমাম থেকে গুপ্তচর?
ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
লেবাননের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত!
কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
তেহরানের আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত ৪০
ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প
রাজধানীতে ৪৭টি মাথার খুলি, কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
কোটি টাকা ঘুষ চাইলেন প্রসিকিউটর সাইমুম, অডিও ফাঁস
ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা: পুলিশ সুপার
যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবো: ইরান
ট্রাম্পের নীতি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে, ফাঁদে ওয়াশিংটন