Sobar Desh | সবার দেশ আবু ইউসুফ


প্রকাশিত: ০১:৩০, ৩০ জুন ২০২৫

এনবিআর আন্দোলন, সঙ্কটে ফেলতে দেশবিরোধী ষড়যন্ত্র

এনবিআর আন্দোলন, সঙ্কটে ফেলতে দেশবিরোধী ষড়যন্ত্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতিকে সঙ্কটে ফেলতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের রাজস্ব আহরণের প্রধান প্রতিষ্ঠান—জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের চক্র ও বিভিন্ন মাফিয়া গ্রুপের ইন্ধনে এনবিআরকে পুরোপুরি অচল করে দেয়ার পাঁয়তারা শুরু হয়েছে।

সরকারের দেয়া তথ্য বলছে, এনবিআরের কাঠামোগত সংস্কারে হাত দেয়ার পরপরই দেশের রাজস্ব ব্যবস্থা নিয়ন্ত্রণকারী সুবিধাভোগী সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠে। তারা নিজেদের ক্ষমতা, পদোন্নতি বাণিজ্য এবং অর্থ লুটপাটের পথ বন্ধ হয়ে যাবে বুঝতে পেরে আন্দোলনের নামে পুরো অর্থনীতি অচল করে দিতে উঠেপড়ে লেগেছে।

দুই দিন ধরে চলা শাটডাউন কর্মসূচির ফলে সারাদেশে আমদানি-রফতানি কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। বন্দর, কাস্টমস, কর অফিস, মূসক কার্যক্রম অচল। তৈরি পোশাক খাত থেকে শুরু করে শিল্প, কৃষি—সব খাতে ভয়াবহ ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, শুধু তৈরি পোশাক খাতে দৈনিক ক্ষতির পরিমাণ আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

অর্থনীতিবিদরা সরাসরি এটাকে দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছেন। সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, দ্রুত সমাধান না হলে দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ধসে পড়বে।

সূত্র বলছে, গত এক যুগে এনবিআরের ভেতরে আওয়ামী বলয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা ব্যবসায়ীদের জিম্মি করে হাজার হাজার কোটি টাকা লুটেছে। এদের ছত্রছায়ায় দেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কঠোর সংস্কার পরিকল্পনা এ সিন্ডিকেটের ভীত নড়িয়ে দিয়েছে। তাই তারা অর্থনীতিকে অচল করে জনগণকে বিপক্ষে উসকে দিতে মরিয়া।

সরকার ইতোমধ্যে এনবিআরের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা করেছে। আন্দোলন বন্ধে কঠোর পদক্ষেপেরও হুঁশিয়ারি এসেছে। তবু আন্দোলনকারীরা শর্তহীনভাবে চেয়ারম্যানের অপসারণ এবং এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে অনড়।

অর্থ মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ে এখন এনবিআর সংকট সমাধানে বৈঠক চলছে। ইতিমধ্যে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হয়েছে, যারা আন্দোলনের পেছনে মূল ভূমিকা রাখছেন বলে গোয়েন্দা প্রতিবেদন উল্লেখ করছে।

বিশ্লেষকদের মতে, দেশের রাজস্ব ব্যবস্থাকে জিম্মি করে একশ্রেণির সুবিধাভোগী চক্র ও রাজনৈতিক মাফিয়া দেশের অর্থনীতিকে ধসিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে নেমেছে। এ পরিস্থিতির অবসান না হলে দেশ এক ভয়াবহ অর্থনৈতিক দুর্যোগের মুখে পড়বে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ