Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৮, ২৯ জানুয়ারি ২০২৫

৩৯ বলে ঢাকাকে গুঁড়িয়ে বরিশালের রেকর্ড জয়

৩৯ বলে ঢাকাকে গুঁড়িয়ে বরিশালের রেকর্ড জয়
ছবি: সংগৃহীত

লক্ষ্য মাত্র ৭৪ রানের। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মারমুখি ব্যাটিং করলেন ডেভিড মালান ও তামিম ইকবাল। মাত্র ১৬ বলে ৩৭ রান করলেন ইংলিশ ব্যাটার মালান। ফলে ৭৪ রানের লক্ষ্য তাড়া করতে মাত্র ৬.৩ ওভার (৩৯ বল) খেললো ফরচুন বরিশাল। 

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮১ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল।

আজ দিনের শুরুতেই বরিশালকে শীর্ষে এনে দিয়েছিলো চিটাগং কিংস। রংপুর রাইডার্সকে হারিয়েছিলো তারা। ফলে নিজেরা যেমন প্লে-অফের দৌড়ে চলে আসলো, তেমনি চিটাগংয়ের কাছে হেরে রান রেট কমে গেলো রংপুরের। যে কারণে, এমনিতেই শীর্ষে উঠে গিয়েছিলো ফরচুন বরিশাল।

এবার ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্টের ভিত্তিতে এককভাবে শীর্ষস্থান তো নিরঙ্কুশ করলোই তারা, সে সঙ্গে রানরেটও বাড়িয়ে নিলো অনেক বেশি। সুতরাং, শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা এখন প্রায় নিশ্চিত করে ফেললো বর্তমান চ্যাম্পিয়নরা।

দিনের শুরুতে চিটাগং কিংসের জয়ে এমনিতেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিলো ঢাকা ক্যাপিটালসের। বরিশালের বিপক্ষে মাঠে নামার আগেই সব সম্ভাবনা শেষ হয়ে যায়। খেলতে নামে তারা তাই ভঙ্গুর মন নিয়েই।

এমন ম্যাচে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তানভির ইসলাম, মোহাম্মদ নবি এবং ফাহিম আশরাফের বোলিং তোপে ১৫.৩ ওভারেই ৭৩ রানে অলআউট হয় ঢাকা। এ তিন বোলারই নেন ৩টি করে উইকেট।

জবাবে ৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ বলে ১৫ রান করা তাওহিদ হৃদয়ের উইকেট হারায় শুধু বরিশাল। ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ৪টি বাউন্ডারি মারেন তিনি। ডেভিড মালান ১৬ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৭ রানে। একমাত্র উইকেটটি নেন মোস্তাফিজুর রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?