Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯, ১৫ মার্চ ২০২৫

সুপার ওভারে বিশ্বরেকর্ড বাহরাইনের

সুপার ওভারে বিশ্বরেকর্ড বাহরাইনের
ছবি: সংগৃহীত

দর্শক ও খেলোয়ারদের মধ্যে টানটান উত্তেজনা থাকে সুপার ওভার ঘিরে। কেননা সেখানে এক ওভারেই হয় ম্যাচের ফল নির্ধারণ! বলে বলেই ঘুরে যায় ম্যাচের মোড়। এবার সে সুপার ওভারেই হয়েছে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড, যা আগে কখনও দেখেনি ক্রিকেটবিশ্ব।

শুক্রবার (১৪ মার্চ) মালয়েশিয়ায় হংকংয়ের বিপক্ষে বাহরাইন সুপার ওভারে কোন রান না নিয়েই গুটিয়ে গেছে। যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম। 

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রথমে ব্যাট করে হংকং করে ১২৯ রান। জবাবে বাহরাইনও ১২৯ রান করলে ম্যাচ টাই হয়। ফলাফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় সুপার ওভারে। 

সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নামে বাহরাইন। এহসান খানের করা প্রথম বলটি হয় ডট। পরের দুই বলে আমির বিন ও সোহাইল আহমেদ আউট হয়ে গেলে ইনিংসের যবনিকা হয় তাদের। 

মাত্র এক রানের লক্ষ্যে খেলতে নেমেও প্রথম দুই বল ডট হংকংয়ের। আবার্ও উত্তেজনা। অবশ্য তৃতীয় বলে খেলা রান করে সব উত্তেজনার ইতি টানেন বাবার হায়াত। 

এর আগে টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বনিম্ন রানের রেকর্ড ছিলো আফগানিস্তানের। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে তারা সুপার ওভারে করেছিলো মাত্র ১ রান। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার