Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০২:১৭, ১১ ডিসেম্বর ২০২৫

দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ ব্রুক

দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ ব্রুক
ছবি: সংগৃহীত

দূই বছরের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিষিদ্ধ হলেন তারকা ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক।

আর মাত্র দিন কয়েকপর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের মিনি নিলাম। যার জন্য ইতিমধ্যে চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ । তবে নিলামে নাম দেয়নি ইংলিশ তারকা ব্যাটার হ্যারি ব্রুক । তবে কারণ হিসেবে জানা গেছে আগামী ২০২৭ সাল পর্যন্ত আইপিএলে নিষিদ্ধ হয়েছেন তিনি।

তথ্যমতে যদি কোনও ক্রিকেটার দল পাওয়ার পর যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে তাকে দু’বছরের জন্য সাসপেন্ড করা হবে। অর্থাৎ এ সময়ে তিনি আইপিএলে অংশ নিতে পারবেন না। ফলে ব্রুককেও সে শাস্তিতে পড়তে হচ্ছে। ২০২৭ সাল পর্যন্ত ব্রুক আইপিএলে নিষিদ্ধ থাকবেন। সে কারণেই এবার নিলামে নাম নথিবদ্ধ করাতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এ শাস্তি পেয়েছেন ব্রুক।

উল্লেখ্য ২০২৩ আসরে আইপিএল খেলার পর ২০২৪ সালের আইপিএলে তাকে ৪ কোটিতে কিনেছিলো দিল্লি ক্যাপিটালস। কিন্তু প্রতিযোগিতার আগে ব্রুক জানিয়েছিলেন, পারিবারিক কারণে খেলতে পারবেন না। সর্বশেষ মেগা নিলামেও ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল দিল্লি। কিন্তু আইপিএল শুরু হওয়ার দিন কয়েক আগে ব্রুক জানিয়ে দেন, এবারও তিনি খেলতে পারবেন না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য