Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ৩ এপ্রিল ২০২৫

শচীনকন্যা সারা এখন ক্রিকেট দলের মালিক!

শচীনকন্যা সারা এখন ক্রিকেট দলের মালিক!
ছবি: সংগৃহীত

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার এবার ক্রিকেট দলের মালিকানা কিনেছেন। তবে এটি বাস্তবের মাঠের কোনও দল নয়, ই-স্পোর্টস ক্রিকেট দলের মালিক হয়েছেন তিনি!

কোন দলের মালিক হলেন সারা?

জনপ্রিয় মোবাইল গেম ‘রিয়াল ক্রিকেট’-এ অনুষ্ঠিত ‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এর মুম্বাই দলের মালিকানা নিয়েছেন সারা টেন্ডুলকার। এ ই-ক্রিকেট লিগ ভার্চুয়াল প্ল্যাটফর্মে খেলা হয়, যেখানে হাজার হাজার প্রতিযোগী অংশ নেন।

ই-ক্রিকেট লিগের জনপ্রিয়তা

লিগের প্রথম মৌসুমে অংশগ্রহণ করেছিলেন ২ লাখ গেমার, যা দ্বিতীয় মৌসুমে বেড়ে ৯ লাখ ১০ হাজারে পৌঁছায়। তৃতীয় মৌসুমে এর জনপ্রিয়তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। স্টার স্পোর্টস, জিও সিনেমা, স্পোর্টস ১৮-এর মতো প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয় এই লিগ। এবার হটস্টারেও দেখা যেতে পারে এই ই-ক্রিকেট লিগের ম্যাচ।

সারার প্রতিক্রিয়া

সারা টেন্ডুলকার দলে মালিকানা পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ক্রিকেট আমাদের পরিবারের রক্তে মিশে আছে। ই-স্পোর্টস খুবই আকর্ষণীয়, আর গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের দলের মালিক হতে পারা আমার জন্য স্বপ্নপূরণের মতো। আমি নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করতে এবং একটি শক্তিশালী দল গড়ে তুলতে চাই। আশা করি, আরও অনেকেই এ খেলায় আগ্রহী হবে।

সারা টেন্ডুলকারের এ পদক্ষেপ ই-স্পোর্টসে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য