Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ১৩ অক্টোবর ২০২৫

বিশাখাপট্টনমে ইতিহাস

৩৩১ রানের টার্গেট ছুঁয়ে ভারতকে হারিয়ে বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার

৩৩১ রানের টার্গেট ছুঁয়ে ভারতকে হারিয়ে বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার
ছবি: সংগৃহীত

মেয়েদের ওয়ানডে ক্রিকেটের ৫২ বছরের ইতিহাসে আগে কখনও ৩৩০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয় পাওয়া যায়নি। আজ বিশাখাপট্টনমে সে অসম্ভবকেই সম্ভব করল অস্ট্রেলিয়া। 

অ্যালিসা হিলির দুর্দান্ত সেঞ্চুরিতে তারা ৩৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৬ বল ও ৩ উইকেট হাতে রেখে ভারতকে হারিয়ে দিলো, গড়ে ফেললো নতুন বিশ্ব রেকর্ড।

এর আগে নারীদের ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিলো শ্রীলঙ্কার। ২০২৪ সালে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩০২ রানের লক্ষ্য তারা পেরিয়েছিলো ৩৩ বল হাতে রেখে। এবার অস্ট্রেলিয়া সে রেকর্ড পেছনে ফেললো আরও বড় ব্যবধানে।

অস্ট্রেলিয়ার ইনিংসের নায়ক অ্যালিসা হিলি। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ১০৭ বলে ১৪২ রানের অসাধারণ ইনিংস খেলেছেন তিনি। ২১টি চার আর ৩টি ছক্কায় সাজানো এ ইনিংস ম্যাচের গতিপথই পাল্টে দেয়।

ফিবি লিচফিল্ডকে নিয়ে হিলি ইনিংস শুরু করেন আগ্রাসী ভঙ্গিতে। মাত্র ১১.২ ওভারে দুজন মিলে তোলেন ৮৫ রান। লিচফিল্ড ৩৯ বলে ৪০ রান করে আউট হলে নামেন অভিজ্ঞ এলিস পেরি। হিলি-পেরির জুটিতে আসে আরও ৬৯ রান। পেরি চোট পেয়ে মাঠ ছাড়লেও পরে ইনিংসের শেষদিকে আবার ব্যাট হাতে নামেন এবং ম্যাচ শেষ করে আসেন অপরাজিত থেকে।

এক পর্যায়ে ১৭০ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে অস্ট্রেলিয়া, কিন্তু হিলির সঙ্গে তাহলিয়া ম্যাকগ্রা ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচ ফেরান। হিলি আউট হওয়ার পরও (২৬৫/৪) পেরি ও কিম গার্থ মিলে শেষ ওভার পর্যন্ত ঠান্ডা মাথায় রান তুলতে থাকেন।

৪৯তম ওভারের শেষ বলে স্নেহ রানার বলে ছক্কা হাঁকিয়ে পেরি নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়। তখন তিনি অপরাজিত ৪৭ রানে, পাশে ছিলেন গার্থ ১৪ রানে।

এর আগে টস জিতে ব্যাটিং নেয় ভারত। ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল জুটি গড়ে তোলেন ১৫৫ রান। মান্ধানা ৬৬ বলে ৮০ রান করে নারী ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১,০০০ রানের মাইলফলক ছোঁয়। একই সঙ্গে তিনি ৫ হাজার রানও পূর্ণ করেন।

তবে ওপেনারদের বিদায়ের পর ভারতের ইনিংস ভেঙে পড়ে। একসময়ে ৩০ ওভারে ১ উইকেটে ১৯২ রান থেকে ৪৮.৫ ওভারে অলআউট হয় ৩৩০ রানে। অস্ট্রেলিয়ার পেসার অ্যানাবেল সাদারল্যান্ড নেন ৫ উইকেট মাত্র ৪০ রানে।

এ জয়ে চার ম্যাচে তিন জয় নিয়ে অস্ট্রেলিয়া ৭ পয়েন্টে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। টানা দ্বিতীয় হার ভারতকে নামিয়ে দিয়েছে তৃতীয় স্থানে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত – ৪৮.৫ ওভারে ৩৩০ (মান্ধানা ৮০, রাওয়াল ৭৫, দেওল ৩৮, রদ্রিগেস ৩৩, ঘোষ ৩২; সাদারল্যান্ড ৫/৪০, মোলিনু ৩/৭৫)।

অস্ট্রেলিয়া – ৪৯ ওভারে ৩৩১/৭ (হিলি ১৪২, পেরি ৪৭, গার্ডনার ৪৫, লিচফিল্ড ৪০; চরণী ৩/৪১)।

ফলাফল: অস্ট্রেলিয়া জয়ী ৩ উইকেটে।

ম্যাচসেরা: অ্যালিসা হিলি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮