Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:২১, ১২ নভেম্বর ২০২৫

ভারতের বিপক্ষে জিতে বছর শেষ করতে চায় বাংলাদেশ

ভারতের বিপক্ষে জিতে বছর শেষ করতে চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আসন্ন বারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী ম্যাচ জিতে বছর শেষ করতে চায় বাংলাদেশ। সম্প্রতি সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড রাকিব হোসেন।

এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা ইতিমধ্যে হারিয়েছে বাংলাদেশ এবং ভারত দুই দলই। তবে বাংলাদেশ ভারত ম্যাচ মানে সমর্থকদের জন্য বাড়তি এক উন্মাদনা। তাইতো আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে দুইদলের ম্যাচটি হতে বেশ উত্তেজনাপূর্ণ । তবে দেশের মাঠে বাংলাদেশ দল সবসময় ভালো খেলে! তাইতো ভারতের বিপক্ষে ম্যাচটি জিতে বছর শেষ করতে চায় বাংলাদেশ । 

আজ বসুন্ধরার কিংস অ্যারেনায় আসন্ন নেপাল এবং ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নামে বাংলাদেশ দল। তবে তার আগে সাংবাদিকদের সাথে আলোচনায় রাকিব জানান ভারতের বিপক্ষে নিজেদের প্রস্তুতির কথা তিনি বলেন ,

দেশের মাটিতে আমরা সবসময় ভালো খেলি। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খুব ভালো ফুটবল খেলেছি। এবার ভারতের বিপক্ষে ম্যাচটা জিতে বছর শেষ করতে চাই।

ভারতের বিপক্ষেই নয় তার আগে ১৩ নভেম্বর নেপালের সঙ্গে প্রীতি ম্যাচটিতেও জয়ে ফোকাস বাংলাদেশ দলের। এরই মধ্যে ম্যাচ দুটি খেলতে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি আসায় আরও বেশি অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন রাকিবরা।

হামজাকে নিয়ে রাকিব আরো বলেন হামজা ভাই থাকলে টিমের স্পিরিট অনেক বেড়ে যায়। তিনি খুব প্রফেশনাল, আসার পর থেকেই ব্যস্ত। এটা ফুটবলের জন্য, দলের জন্য খুবই ভালো

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য