Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০, ৩ জানুয়ারি ২০২৬

উগ্র হিন্দুত্ববাদীদের চাপে মুস্তাফিজকে ছাড়লো কোলকাতা 

উগ্র হিন্দুত্ববাদীদের চাপে মুস্তাফিজকে ছাড়লো কোলকাতা 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার জন্য কোলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে মুস্তাফিজকে ছেড়ে দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কোলকাতা। শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

কোলকাতা নাইট রাইডার্সের ওই বিবৃতিতে বলা হয়েছে, কোলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের পরবর্তী পর্বের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এ কাজটি (মুস্তাফিজকে ছেড়ে দেয়া) করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কোলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেয়ার অনুমতি দেবে।

আইপিলের নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় শাহরুখ খানের মালিকানাধীন কোলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ এনে আইপিএল থেকে মুস্তাফিজকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছিলো ভারতের কট্টর উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। যার ফলে মুস্তাফিজকে কোলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।  

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেয়ার পর বিকল্প যেকোনও ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সে অনুমোদন দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা