Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩০, ২১ এপ্রিল ২০২৬

টাকার লোভে নৃশংসতা

নওগাঁয় রাতে ঢুকে একই পরিবারের ৪ জনকে হত্যা

নওগাঁয় রাতে ঢুকে একই পরিবারের ৪ জনকে হত্যা
ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলা এলাকায় গভীর রাতে ঘরে ঢুকে তিন বছরের শিশুসহ একই পরিবারের চারজনকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ভয়াবহ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং তিন বছরের মেয়ে সাদিয়া খাতুন। মঙ্গলবার সকাল ৮টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর শিশু পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। নিহত পারভেজ স্থানীয় বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনার দিন তিনি মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে রাত ৮টার দিকে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, ওই টাকার লোভেই দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে ডাকাতির পর এ হত্যাকাণ্ড ঘটায়। শুধু নগদ অর্থই নয়, বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করা হয়েছে। এমনকি তার স্ত্রী পপি খাতুনের কানের দুল পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালানোর পর নিজেদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় পরিবারের সবাইকে হত্যা করেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের শিল্পী
এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬
রামেকে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
নওগাঁয় রাতে ঢুকে একই পরিবারের ৪ জনকে হত্যা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী দলবাজদের দাপট
কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২১
পরীক্ষার আগের রাতেও প্রবেশপত্র সংকট, মহাসড়ক অবরোধে শিক্ষার্থীদের
একই দিনে জন্ম, একই পরীক্ষায় তিন বোন
তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী ফাহমিদা পেলেন বিএনপির মনোনয়ন
জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা-স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক
প্যারিসে জাসাস ফ্রান্স শাখার জমকালো অভিষেক
‘দেশ এখন মবের শহর’—সংসদে রুমিন ফারহানা
সময় ফুরোলেই সংঘাত? যুদ্ধবিরতি বাড়ছে না, কঠোর বার্তা ট্রাম্পের
আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপি
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫
সোশ্যাল মিডিয়ায় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন: মাহবুব উদ্দিন খোকন
সুবর্ণার পর এবার বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী নেত্রী মাধবী মারমা
বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলনে তামাক নিয়ন্ত্রণে তিন প্রস্তাব