Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩০, ২ মার্চ ২০২৬

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে হুমায়ুন রোডে এ ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নেয়া হয়।

আহতরা হলেন— মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও ইরফান (১১)।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, দগ্ধ আটজনের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

বিস্ফোরণের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজুর ইন্তেকাল
মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন চিফ হুইপ ও ছয় হুইপ নিয়োগ
ইরানের হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা
মধ্যপ্রাচ্য সংঘাতে দুই বাংলাদেশি নিহত, আহত ৭
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, স্বস্তি নেই বাঙ্কারেও
যশোরের মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার
প্রধান বিরোধীদল জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা
ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
রাজধানীতে দেহ খণ্ডের পর সাভারে তুরাগে মিলল যুবকের লাশের অংশ
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ
বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা নয়, কড়া বার্তা ইরানের
ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন