Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৩, ১৩ মার্চ ২০২৬

যশোরে আগুনে পুড়ে ১২ দোকান ছাই, ক্ষতি দেড় কোটি টাকা

যশোরে আগুনে পুড়ে ১২ দোকান ছাই, ক্ষতি দেড় কোটি টাকা
ছবি: সবার দেশ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। বুধবার রাত দুইটার দিকে নওয়াপাড়া বাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত দুইটার দিকে নওয়াপাড়া বাজারের কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার জন্য পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নজরুল জানান, তার শোরুমে ১০ থেকে ১৫ লাখ টাকার ফার্নিচার ছিলো। সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। চায়ের দোকানদার মো. বাদল জানান, তার চায়ের দোকানে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেক ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, এ কাঠপট্টিতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

পুড়ে যাওয়া দোকানগুলোতে সেগুনসহ বিভিন্ন ধরনের সাইজ করা কাঠ ও তৈরি আসবাবপত্র মজুত ছিলো। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ব্যবসায়ীদের মতে, ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার বেশি হতে পারে। তারা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ সালাউদ্দিন দীপু।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম: গোরখোদক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি নিহত
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা
ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে দুই বিদেশি নিহত
ইরানের হামলার মুখে ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনা
মির্জা আব্বাসের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে
স্পিকার-ডেপুটি স্পিকার ও এমপিদের অভিনন্দন জানালেন ড. ইউনূস
খামেনির স্ত্রী বেঁচে আছেন: ইরানি গণমাধ্যম
অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি
সংসদকে অপবিত্র করেছেন রাষ্ট্রপতি: জুলাই ঐক্য
নোয়াখালীতে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
যশোরে আগুনে পুড়ে ১২ দোকান ছাই, ক্ষতি দেড় কোটি টাকা
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার ভিডিও ভাইরাল
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির