Sobar Desh | সবার দেশ গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৫, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৩৬, ২৫ মার্চ ২০২৬

গাইবান্ধায় ছেলের কাণ্ডে চাঞ্চল্য

জমি কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর

জমি কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সদর উপজেলায় জমির ভাগ কম পাওয়ার অভিযোগে নিজের বাবার কবর ভাঙচুর করেছেন এক ছেলে। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার আনালেরতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনার একটি ৪৮ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কবরের চারপাশে বাঁশের খুঁটি ও প্লাস্টিকের জাল দিয়ে তৈরি ঘেরা অংশে এক যুবক লাঠি ও লাথি দিয়ে ভাঙচুর চালাচ্ছেন। এ সময় তাকে উত্তেজিত অবস্থায় গালিগালাজ করতেও শোনা যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আনালেরতাড়ি গ্রামের বাসিন্দা আবদুল মান্নান মৃত্যুর আগে তার পাঁচ ছেলের মধ্যে প্রায় চার বিঘা জমি বণ্টন করে দেন। তবে অভিযোগ রয়েছে, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়াকে তুলনামূলক বেশি জমি দেয়া হয়, আর ছোট ছেলে শাহ আলম কম জমি পান।

এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। এর জের ধরেই ক্ষোভে ফেটে পড়ে শাহ আলম মঙ্গলবার দুপুরে বাবার কবর ভাঙচুর করেন বলে জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, ইকবাল মিয়ার জমিতেই আবদুল মান্নানের কবর দেয়া হয়েছিলো।

ঘটনার পর শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

খোলাহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হাই ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

একই তথ্য নিশ্চিত করেছেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হাক্কানী।

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধ থাকলেও এভাবে মৃত বাবার কবর ভাঙচুর করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফেরিতে ওঠার সময় বাস নদীতে, হতাহতের শঙ্কা
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দোহায় শাকিরার কনসার্ট স্থগিত
কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’কে হত্যা
নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না—যুক্তরাষ্ট্রকে ইরান
তেল সংকটে থমকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি
হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে ফের চালু হচ্ছে নবীন ফ্যাশন
রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল, প্রজ্ঞাপন জারি
বকেয়া বিলেই আটকে আছে সাহিত্যিক বকুল হায়দারের লাশ
শিশুস্বাস্থ্যে প্রতিশ্রুতি, শিক্ষায় প্রযুক্তির জোর
উপজেলা-পৌরসভায় প্রশাসক নিয়োগে সিদ্ধান্ত হয়নি
জমি কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
২৫ মার্চের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি স্থগিত
ধ্বংসস্তূপের চাপে আলোচনায় ট্রাম্প—ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব
১০ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি না হলে স্বয়ংক্রিয় বাতিল ১৩৩ অধ্যাদেশ
২৬৪ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব
সস্তা ড্রোনে চাপে ট্রাম্প—‘মশা মারতে কামান’ ছুড়ছে মার্কিন জোট