Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ১৬ মার্চ ২০২৬

ইতিহাস গড়ে হাতে এলো ‘গোল্ডেন’

ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চাওয়া কণ্ঠেই অস্কারের জয়

ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চাওয়া কণ্ঠেই অস্কারের জয়
ছবি: সংগৃহীত

এক সময় কে-পপ ইন্ডাস্ট্রির দরজাগুলো একে একে বন্ধ হয়ে গিয়েছিলো তার সামনে। দীর্ঘদিন অবজ্ঞা, প্রত্যাখ্যান আর হতাশার সঙ্গে লড়াই করতে হয়েছিলো। কিন্তু সে শিল্পীই শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ সেরা মৌলিক গানের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘গোল্ডেন’।

এ গানটির প্রধান রূপকার কে-পপ শিল্পী ইজেএই (লি ইউন-জায়ে) এবং তার দল। অস্কারের ইতিহাসে এটিই প্রথম কোনো কে-পপ গান, যা সেরা অরিজিনাল সং বিভাগে পুরস্কার জিতে নতুন মাইলফলক গড়ল।

‘গোল্ডেন’ গানটি মূলত নেটফ্লিক্সের অ্যানিমেটেড মিউজিক্যাল ফিল্ম কে-পপ ডেমন হান্টার্স-এর টাইটেল সং। এবারের জমকালো আয়োজনে ইজেএই ছাড়াও সহশিল্পী আড্রে নুনা, রেই আমি এবং প্রযোজক টেডি পার্ক-এর হাতে তুলে দেয়া হয় অস্কারের সোনালি ট্রফি।

পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ইজেএই। তিনি বলেন, এ অর্জন কেবল একটি পুরস্কার নয়, বরং অসংখ্য বাধা ও প্রত্যাখ্যানের পরও ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণার গল্প।

এ বিশ্বজয়ের পেছনে রয়েছে দীর্ঘ সাত বছরের সংগ্রাম। কে-পপ জগতের প্রশিক্ষণ ব্যবস্থায় থেকে এক সময় তিনি স্বপ্ন দেখতেন বিটিএস কিংবা ব্ল্যাকপিঙ্ক-এর মতো বিশ্বখ্যাত তারকা হওয়ার। কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও তার অনেক গানই প্রকাশের সুযোগ পায়নি। ক্রমাগত হতাশা আর একাকীত্বে এক সময় তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়ার কথাও ভাবতে শুরু করেন।

ঠিক সে সময় নতুন সুযোগ আসে। সনি পিকচার্স অ্যানিমেশন নির্মিত ‘কে-পপ ডেমন হান্টার্স’ ছবিতে কাজের সুযোগ পান তিনি। সেখান থেকেই জন্ম নেয় ‘গোল্ডেন’—যে গান পরে বিশ্বজুড়ে আলোড়ন তোলে।

গত বছর বিলবোর্ড হট ১০০-এ শীর্ষে উঠে আসে গানটি। অস্কারের দৌড়ে এটি পেছনে ফেলেছে বিশ্বখ্যাত সংগীতশিল্পী ডায়ান ওয়ারেন এবং রাফায়েল সাদিক-এর মতো বড় নামকেও। ২০২৫ সালের ২৪ জুন ইউটিউবে মুক্তির পর এখন পর্যন্ত ১২৪ কোটির বেশি দর্শক গানটি উপভোগ করেছেন। গ্র্যামি জয়ের পর এবার অস্কার অর্জনের মধ্য দিয়ে গানটি বিশ্ব সংগীতে কে-পপের প্রভাব আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করেছে।

এদিকে একই আসরে সেরা আবহ সংগীত বা অরিজিনাল স্কোর বিভাগে নিজের তৃতীয় অস্কার জিতে নিয়েছেন সুইডিশ সুরকার লুদভিগ গোরানসন। পরিচালক রায়ান কুগলার নির্মিত সিনেমা সিনার্স-এর আবহ সংগীতের জন্য তিনি এ সম্মাননা পান।

এর আগে ব্ল্যাক প্যান্থার (২০১৮) এবং ওপেনহেইমার (২০২৩) সিনেমার জন্যও একই বিভাগে অস্কার জিতেছিলেন গোরানসন। পুরস্কার গ্রহণের সময় তিনি গিটারের প্রতি নিজের ভালোবাসা এবং দীর্ঘদিনের সহকর্মী পরিচালক রায়ান কুগলারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অস্কারের মঞ্চে ‘গোল্ডেন’-এর এ জয় শুধু একটি গানের সাফল্য নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে স্বপ্ন ছোঁয়ার এক অনন্য গল্প হয়ে রইল।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

২০ বছর পর নিয়োগের সুযোগ পাচ্ছেন ৩৩০ পুলিশ
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা উদ্বোধন প্রধানমন্ত্রীর
আজ থেকে শুরু সাত দিনের ঈদ ছুটি
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল
শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান
শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা
সরকার ভুল পথে হাঁটলে পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
বিপদে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে কেউ আসে না, আক্ষেপ ট্রাম্পের
রিকশাচালক ‘হত্যা’ গুজবে শপিং মলে ভাঙচুর, গ্রেফতার ১২
লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা
প্রেমে পড়ার আগে এমবাপ্পেকে চিনতেনই না এস্তার!
যুক্তরাষ্ট্রের কমিশন ভারতের ‘র’ ও আরএসএসে নিষেধাজ্ঞার সুপারিশ
খাল খনন কর্মসূচিকে বিরোধীদলীয় নেতার সাধুবাদ
‘আমি বেঁচে আছি’—বললেন তাসনিম জারা
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির যোগ্যতা স্নাতক বহাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম
‘মিড ডে মিল’ ধাপে ধাপে সব স্কুলে চালু হবে
মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ