Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ৩০ মার্চ ২০২৬

নিয়মের বেড়াজালে আমাকেও আটকে দেয়া হয়—সংসদে হাসনাত

নিয়মের বেড়াজালে আমাকেও আটকে দেয়া হয়—সংসদে হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশনে দাঁড়িয়ে নিয়ম-কানুনের সীমাবদ্ধতা নিয়ে সরব হয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদের নিয়ম কখনও কখনও তার কণ্ঠকেও আটকে দেয়।

রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিয়ে তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, মাননীয় স্পিকার, আজকে আপনার যে ধরনের অনুভূতি হচ্ছে, আমারও একই ধরনের অনুভূতি হচ্ছে। কারণ, নিয়মের বেড়াজালে আপনাকে যেমন কখনও কখনও আটকে দেয়া হয়, আমাকেও তেমনি আটকে দেয়া হয়।

সংসদ সদস্য হাসনাত আরও বলেন, নিয়ম অনেক সময় শাসকদের অনুকূলে পরিচালিত হয়। তার ভাষায়, 

যখন তা অনুকূলে থাকে, তখন তাকে নিয়ম বলা হয়; আর যখন বিপক্ষে যায়, তখন সেটাকে কাস্টম বলা হয়। কোনটা সাংবিধানিক আর কোনটা অসাংবিধানিক—এ মারপ্যাঁচে সংসদ আজ ঘুরপাক খাচ্ছে।

নিজ নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। জানান, দেবীদ্বারের মানুষ তাকে ১ লাখ ৭২ হাজার ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, আর সে জনগণের পক্ষ থেকেই তিনি সীমিত সময়ের মধ্যে কথা বলছেন।

এ সময় তিনি দেবীদ্বার থেকে চান্দিনা পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়কের দুরবস্থার কথা তুলে ধরেন। প্রায় ২ লাখ মানুষের প্রতিদিনের চলাচলের এ সড়কটির প্রস্থ মাত্র ১২ ফুট হওয়ায় যানবাহন চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছে বলে জানান তিনি। এমনকি দুটি সিএনজি গাড়িও স্বাভাবিকভাবে একে অপরকে অতিক্রম করতে পারে না।

তিনি বলেন, সড়কটি কুমিল্লার ১১টি ইউনিয়নের মধ্য দিয়ে গেছে এবং এটি উন্নত করা গেলে ওই অঞ্চলে শিল্প-কারখানা, কোল্ড স্টোরেজসহ নানা অবকাঠামো গড়ে উঠবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

এছাড়া সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় এর কৌশলগত গুরুত্বও তুলে ধরেন তিনি। তার মতে, সড়কটি হাইওয়েতে রূপান্তর করা গেলে কুমিল্লা, ঢাকা ও সিলেটের মধ্যে যাতায়াতের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে।

শেষে তিনি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি এ সড়কটি দ্রুত প্রশস্ত করে হাইওয়েতে উন্নীত করার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেফতার
বাণিজ্যের আড়ালে এক দশকে ৬৮৩০ কোটি ডলার পাচার
হামের ছোবলে বিপর্যস্ত দেশ, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন
‘অলিম্পিকে লিঙ্গ পরীক্ষা নারীদের জন্য অপমানজনক’
হরমুজের পর ওমান উপসাগর নিয়ন্ত্রণে নিলো ইরান
‘জিরো ওয়েটিং টাইমে’ চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদে প্রাণ গেলো কিশোর সাব্বিরের
তেলের দাম ব্যারেল ছাড়ালো ১১৫ ডলার
গণভোট অধ্যাদেশ বাতিলের পথে, আসছে না সংসদে
ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা নেপালের প্রধানমন্ত্রীর
ইরানের হামলায় মার্কিন বিমান বিধ্বস্ত
ইরানি হামলায় জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল
নিয়মের বেড়াজালে আমাকেও আটকে দেয়া হয়—সংসদে হাসনাত
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আজম গুলিবিদ্ধ
দেশে ফিরলো দিলারা হাফিজের লাশ, আজ সংসদ প্রাঙ্গণে জানাজা
পাঁচ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির: ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরের আদীব
১০ ঘণ্টা কর্মবিরতির পর রংপুরে তেল সরবরাহ স্বাভাবিক